আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা। আজ বুধবার (১৭ জুন) ডাম্বুলায় বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৯ রান তোলেন তিলকরা। জবাবে ৩৬.৫ ওভারে ২১৮ রানেই গুটিয়ে যায় আফগানদের ইনিংস। ১০১ রানে জিতে হেসেখেলেই ফাইনালের টিকিট হাসিল করে টিম ইন্ডিয়া।

ডাম্বুলায় এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে ভারত। প্রথম উইকেটে জুটি বেঁধে ৮ ওভারে ৭৫ রান তোলেন প্রিয়াংশ আর্য ও বৈভব সূর্যবংশী। ২৮ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন বৈভব। ৪২ বলে ৫৮ রান করে আউট হন প্রিয়াংশ। তিন নম্বরে নামা রুতুরাজ গায়কোয়াড় ৩১ বলে ৩০ করেন। চতুর্থ উইকেটে জুটি বেঁধে অধিনায়ক তিলক বর্মা ও কুমার কুশাগ্র ১০৪ রান যোগ করেন। ৬৭ বলে ৫৮ করে ফেরেন কুশাগ্র। ছয় নম্বরে নামা সূর্যাংশ শেগড়ে করেন মাত্র সাত রান। অধিনায়ক তিলক ৭৫ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন। বিপরাজ নিগম ২০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ ওভারে তাড়াহুড়ো করতে গিয়ে পঞ্চম ওভারে রান আউট হয়ে যান অনুকুল রায় (৪)। পরের বলে রান আউট হন অংশুল কম্বোজ। ২৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন নিশান্ত সিন্ধু। ৯ উইকেটে ৩১৯ রান তোলে টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় আফগানরা। যশ ঠাকুরের বলে ফিরে যান হাসান এইসাখিল (১৪)। ষষ্ঠ ওভারে অংশুল কম্বোজের বলে আউট হয়ে যান খালিদ তানিওয়াল (১৩)। এর পর নিশান্ত সিন্ধুর শিকার হন আফগান অধিনায়ক ইমরান মীর (৩২)। চতুর্থ উইকেটে ফয়সাল খান ও বশির শাহ ৮৭ রান যোগ করে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। অনুকুল রায়ের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ফয়সাল (৪৬)। বশির শাহ অর্ধশতরান করার পরেই সাজঘরে ফেরেন। তিনি করেন ৫৭ রান। উইকেটরক্ষক মোহাম্মদ ইশহাক ২৩ বলে ১৬ রান করে ফেরেন। তিনি আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং অর্ডার। স্কোর বোর্ডে ২০ রান যোগ হতে না হতেই শেষের পাঁচ উইকেট হারায় আফগানিস্তান। ভারতের হয়ে নিশান্ত সিন্ধু ৩১ রানে চার উইকেট ঝুলিতে পুরেছেন।

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী