রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ডাম্বুলা: শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে গেল ভারতীয় ‘এ’ দল। সোমবার (১৫ জুন) প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৬৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দলের ইনিংস। জবাবে সাদিরা সামারাবিক্রমের অনবদ্য ৯৩ রানের দৌলতে ৯ উইকেটে ২৬৫ রান তোলে শ্রীলঙ্কা। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ১৮ রান তোলে লঙ্কানরা। জবাবে ৯ রান তুলতে বৈভব সূর্যবংশীরা। ফলে ৭ রানে হার মানতে হয়। আর এদিন হারের ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা তিলক বর্মাদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়াল।

ডাম্বুলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় এ দল। বৈভব সূর্যবংশী (২১) ও প্রভসিমরান সিংহ (১১) তেমন সুবিধা করতে পারেননি। অধিনায়ক তিলক বর্মা ৩২ বলে ২৩ রান করে ফেরেন। রুতুরাজ গায়কোয়াড় (৩৭), আয়ুষ বাদোনি (১৫) ও নিশান্ত সান্ধুরা (৬), অনুকুল রায়রা (৮) দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। সূর্যাংশ শেগড়ে ও বিপরাজ নিগম অষ্টম উইকেটে জুটি বেঁধে ১০৪ রান যোগ করে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। বিপরাজ নিগম ৫১ রান করেন। আর্শাদ খান করেন ২ রান। ৪৯.২ ওভারে শেগড়েকে (৭২) সাজঘরে ফিরিয়ে ভারতকে ২৬৫ রানে গুটিয়ে দেন মোহাম্মদ সিরাজ।

জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান শ্রীলঙ্কার দুই ওপেনার। প্রথম উইকেটে যোগ হয় ৭৫ রান। কিন্তু মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতার কারণে চাপে পড়ে যায়। ঠিক তখনই সাদিরা সামারাবিক্রমে কুম্ভ হয়ে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধের পাহাড় গড়েন। মূলত তাঁর ৯৩ রানের দৌলতেই ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ফলে টাই হয় ম্যাচ। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে। ভারতের আর্শাদ খানের বলে ১৬ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৯ রান তুলতে সক্ষম হন বৈভব সূর্যবংশীরা।

কর্নাটকের মহীশূরে পানশালায় অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী