ছোটদের বিশ্বকাপ ফাইনালে বৈভবের তাণ্ডব, ৫৫ বলে ৮ ছক্কায় শতরান

Share:

নিজস্ব প্রতিনিধি: অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাণ্ডব চালাচ্ছেন ১৪ বছরের ক্রিকেটার। ইতিমধ্যেই আটটি চার ও আটটি বিশাল ছক্কায় মাত্র ৫৫ বলেই ব্যক্তিগত শতরান তুলে নিয়েছেন বৈভব। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ২১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছে টিম ইন্ডিয়া।

হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। উদ্দেশ্য ছিল, প্রথমে ব্যাট করে বড় রান তুলে চাপমুক্ত থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করা। কিন্তু দলের শুরুটা খুব একটা সুখকর হয়নি। চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে শতরানকারী চেন্নাইয়ের ওপেনার অ্যারোন জর্জ। মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। অ্যারোন ফিরতেই হাত খুলে মারতে শুরু করেন বৈভব। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৭৯। মাত্র ৩২ বলেই ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান তুলে নেন। বৈভবকে বিধ্বংসী মেজাজে দেখে হাত খুলে মারতে শুরু করে দেন আয়ুষ মাত্রেও। দুজনে দ্বিতীয় উইকেটে মাত্র ৬৪ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন।

১৬তম ওভারে ব্যক্তিগত ৩৯ রানে ক্যাচ তুলেও বেঁচে যান আয়ুষ। জীবন ফিরে পাওয়ার পরে ৫০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। তবে অর্ধশতরান পূর্ণের পরেই অ্যালেক্স গ্রিনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন আয়ুষ (৫৩ রান)। ভেঙে যায় ১৪২ রানের জুটি। অধিনায়ক ফিরতেই দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করাতে খুনে মেজাজে ব্যাটিং করতে শুরু করেন বৈভব। মাত্র ৫৫ বলেই শতরান পূর্ণ করেন। কিভাবে তাঁকে থামানো যাবে তা বুঝেই উঠতে পারেননি ইংলিশ অধিনায়ক থমাস রিউ। ২২তম ওভারে অ্যালবার্টের এক ওভারে দুই ছক্কা ও তিনটি চারের সাহায্যে ২৬ রান নেন ভারতীয় ক্রিকেটের বিস্মূয় বালক। ওই ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ৭১ বলে ১২টি চার ও ১৩টি ছয়ের সাহায্যে দেড়শো রান ছাড়িয়ে যান বৈভব।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক