বাঙালি অভিজ্ঞানের ব্যাটে মার্কিন বধ, জয় দিয়ে ছোটদের বিশ্বকাপ শুরু ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশামতোই মার্কিন যুক্তরাষ্ট্রকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতের ছোটরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বুলাওয়োর কুইন স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে হেনিল পটেলের আগুন ঝরানো বোলিংয়ের মুখে ১০৮ রানেই গুটিয়ে গিয়েছিল আমেরিকা। জবাবে বাঙালি অভিজ্ঞান কুন্ডুর অনবদ্য ৪২ রানের ইনিংসে ভর করে ১৭.২ ওভারে হাতে ছয় উইকেট রেখেই জয় হাসিল করে টিম ইন্ডিয়া।

এদিন টস জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। ছোটদের বিশ্বকাপ খেলতে আসা আমেরিকার দলে সব খেলোয়াড়ই ভারতীয় বংশোদ্ভুত। ভারতের হেনিল পটেলের আগুন ঝরানো বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেননি মার্কিন যুবরা। ৩৯ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ের মুখে পড়ে যায়। সাত নম্বরে নেমে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন নীতীশ রেড্ডি সুধিনি। কার্যত একা কুম্ভ হয়েই লড়াই চালান তিনি। কিন্তু সতীর্থের কাছ থেকে কোনও সাহায্য পাননি। শেষ পর্যন্ত বৈভবের বলে ব্যক্তিগত ৩৬ রান করে ফিরে যান তিনি। ৩৫.২ ওভারে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় আমেরিকার ইনিংস। দলের সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। তিন ব্যাটার করেন শূন্য রান। ভারতের হয়ে হেনিল পটেল সাত ওভার বল করে মাত্র ১৬ রান খরচ করে পাঁচ উইকেট ঝুলিতে পোরেন।

জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামেন অধিনায়ক আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশী। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে বিধ্বংসী ব্যাটিং উপহার দেওয়া ১৪ বছরের বিস্ময় বালককে অবশ্য এদিন ছন্দে দেখা যায়নি। তৃতীয় ওভারে ঋত্বিক রেড্ডি আপ্পেডির বলে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে করেন চার বলে ২ রান। অর্থা‍ৎ স্ট্রাইক রেট ছিল ৫০। রান পাননি অধিনায়ক আয়ুষ মাত্রেও। ১৯ রান করে আউট হন তিনি। বেদান্ত ত্রিবেদী (২), বিহান মলহোত্রও (১৮) শিক্ষানবিশদের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ। বার বার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ব্যাটারদের সমস্যাও হচ্ছিল। তবে ব্যাট হাতে লড়াকু ইনিংস খেললেন বাঙালি অভিজ্ঞান কুন্ডু। তাঁর ৪১ বলে ৪২ রানের সুবাদে মাত্র ১৭.২ ওভারেই হাতে ৬ উইকেটে নিয়ে জয় হাসিল করে টিম ইন্ডিয়া।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ