যুদ্ধে হত ইউক্রেনের তরুণ বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড়

কোচ তাঁর ফেসবুক পেজে একটি আবেগপূর্ণ পোস্ট করেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ আগ্রাসনে প্রাণ হারালেন ইউক্রেনের তরুণ বিশ্বচ্যাম্পিয়ন কিকবক্সিং খেলোয়াড় ম্যাকসিম কাগাল। বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। তাঁর কোচ ওলেগ স্কির্তা তাঁর ফেসবুক পেজে একটি আবেগপূর্ণ পোস্ট করেন। জানান, ‘দেশ রক্ষা করতে অ্যাজভ সেপারেট স্পেশ্যাল ফোর্সেস ইউনিটে যোগ দিয়েছিল ম্যাকসিম। গত ২৫ মার্চ রুশ সেনা মারিউপুলে হামলা চালায়। রুশ আগ্রাসন প্রতিহত করতে গিয়ে মৃত্যু হয় ম্যাকসিমের।’ ম্যাকসিমকে ভাই সম্বোধন করে ওলেগ স্কির্তা জানিয়েছেন, ‘ঘুমিয়ে থাকো। শান্তিতে থাকো।’

সোশ্যাল মিডিয়ায় ম্যাকসিমের প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে শোক প্রকাশের ঢেউ শুরু হয়। ইন্টারন্যাশনাল স্পোর্ট ক্যারাটে অ্যাসোসিয়েশনের (ISKA ) তরফ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠন তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, ‘অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। দেশ রক্ষা করতে গিয়ে আত্মবলিদান দিল ম্যাকসিম।যুদ্ধে সে হেরে গিয়েছে ঠিক। কিন্তু গোটা ইউক্রেনবাসীর হৃদয় জয় করে নিয়েছে। ও আমাদের হিরো। দেশবাসী চিরকাল তাঁকে মনে রাখবে।’ তরুণ এই বিশ্বচ্যাম্পিয়নের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আরও এক নেটনাগরিক লিখেছে, ‘রুশ আগ্রাসনের বলি হল আরও একজন। রাশিয়া চাইলে এই হিংসাত্মক ঘটনা এড়িয়ে যেতে পারত। কিন্তু কবজির জোর দেখাতে গিয়ে কতগুলো নিরীহ মানুষ প্রাণ নিয়ে ছেলেখেলা করলেন প্রেসিডেন্ট পুতিন।’

দ্য সান পত্রিকার প্রতিবেদন অনুসারে, মারিউপুলে একটি প্রেক্ষাগৃহ লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনা। একদিনে মৃত্যু হয় তিনশো মানুষের। আহত হন তারও দ্বিগুন। সরকারিভাবে বলা হচ্ছে রুশ আগ্রাসনের জেরে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি মানুষ। সংখ্যাটা যে তারও বেশি তা সহজেই অনুমেয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার