আম্পায়ারের কীর্তি, বিশ্বকাপের আসরে দেখা গেল সাত বলের ওভার!

চলতি মহিলা বিশ্বকাপের মঞ্চে ঘটে গেল একটা বড়সড় ভুল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মহিলা বিশ্বকাপের মঞ্চে ঘটে গেল একটা বড়সড় ভুল। ছয়ের পরিবর্তে সাত বলে সম্পন্ন হল ওভার। শুক্রবার সকালে চলছিল পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেই ম্যাচের ২৭ তম ওভারে বল করতে এসে সাতটি বল করে ওভার শেষ করেন পাক স্পিনার ওমাইমা। আর গোটা ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান আম্পায়ার জ্যাকলিন উইলিয়ামসের ভুলে। আর সেটার সাক্ষী থেকে গোটা ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের মতো হাইভোল্টেজ টুর্নামেন্টের মঞ্চে যেটা একেবারেই কাম্য নয়। 

২৭ তম ওভারে ছয় বলের শেষে আম্পায়ার জ্যাকলিন ওমাইমাকে আরও একটি বল করতে বলেন। আর পাক স্পিনারও কোনও কিছু না বলে বল করে যান। যদিও ছয় নম্বর বলে এলবিডব্লিউয়ের আবেদন জানান। তবে ডিআরএস নিয়ে সেই যাত্রায় বেঁচে যান ওই প্রোটিয়া ব্যাটসম্যন। আর রিভিউ সিস্টেমের সময় কাটাতে গিয়েই বলের হিসেব গুলিয়ে ফেলেন আম্পায়ার জ্যাকলিন। তবে বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে এটা একেবারেই মানায় না।

অন্যদিকে, মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে ফের হারের মুখ দেখল পাকিস্তান। লড়াই করেও মাত্র ৬ রানে হারতে হল তাদের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাক দল। ইনিংসের এক বল বাকি থাকতেই ২১৭ রানে অলআউট হয়ে যায় তারা।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার