১৩৭ বল খেলেও অপরাজিত, ইংলিশ ক্রিকেট লিগে হুলস্থূল কাণ্ড

ওদিকে ২৭২ রান করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারানোর পরেই ময়দানে ঢুকে পড়েন বেস্টউইকরা। ১১ রানের চতুর্থ উইকেট জুটিতে ইয়ান বেস্টউইকের সঙ্গী টমাস বেস্টউইক ৭১ বলে ৪ রান করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডার্বিশায়ার ক্রিকেট লিগে শুরু হয়েছে অদ্ভুত নিয়মের খেলা। একদিনের এই ক্রিকেট লিগে পরে ব্যাট করা দল চাইলে ম্যাচ ড্র করতে পারে, তবে সেক্ষেত্রে জয়ের চেষ্টা করা যাবে না। আর এমন নিয়মে চলতে গিয়েই অবিশ্বাস্য এক কাণ্ড ঘটনালেন ইয়ান বেস্টউইক নামের এক ওপেনার। কি কাণ্ড! আসলে ম্যাচ ড্র করার নিয়মে চলতে গিয়ে ওই ওপেনার ৪৫ ওভার ব্যাটিং করে ১৩৭ বল খেলেও একটি রান করলেন না। আর তা নিয়েই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।

কারণ বেস্টউইক এর অদ্ভুত ইনিংসে ভর করেই মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব। আর তা নিয়েই ধুঁকছে ডার্বিশায়ার ক্রিকেট লিগ। গত শনিবার ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের নবম বিভাগের ম্যাচে সবচেয়ে কম পয়েন্টপ্রাপ্ত মিকলওভার ক্রিকেট ক্লাব এবং ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছিল। আর সেই ম্যাচেই হার এড়িয়ে দলকে মূল্যবান কিছু পয়েন্ট এনে দিয়েছেন বেস্টউইক। তবে সব কৃতিত্ব বেস্টউইককে পাবেন তা নয়। কারণ এই ম্যাচে পুরো দলই ৪৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১ রানে থেমেছিল। ওদিকে ২৭২ রান করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারানোর পরেই ময়দানে ঢুকে পড়েন বেস্টউইকরা। ১১ রানের চতুর্থ উইকেট জুটিতে ইয়ান বেস্টউইকের সঙ্গী টমাস বেস্টউইক ৭১ বলে ৪ রান করেছেন। ওদিকে নিকোলাস কাটিং ৩৪ বল খেলে কোনও রান সংগ্রহ করতে পারেনি। যদিও সেদিন ভাগ্য সঙ্গ দিয়েছিল ইয়ান বেস্টউইকদের।

কেননা একবার বোল্ড হওয়ার পরিস্থিতিতে চলে গেলেও আম্পায়ার নো বল দেওয়ায় বেঁচে যান বেস্টউইক। বেস্টউইকের এমন ইনিংসের আগে মিকলওভারের ব্যাটিংয়ে পুরো বিপরীত মেজাজের ব্যাট করেএন ওপেনার ম্যাক্স টমসন। ১৭ চার ও ১৪ ছক্কায় ১২৮ বলেই ১৮৬ রান করেন টমসন। ৪৫ ওভারের ম্যাচ হলেও মিকলওভার ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলেই ইনিংস ঘোষণা করে দেয়। সুতরাং ডার্বিশায়ারের এই লিগে দুই দল সর্বোচ্চ ৮০ ওভার ব্যাটিং করতে পেরেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে