‘কুস্তির প্যাঁচে’ কাৎ, দঙ্গলকন্যাদের নৈশভোজে ডাক ক্রীড়ামন্ত্রীর

ডাকলেন বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যার মুখে অতীতে শোনা গিয়েছিল গোলি মারো স্লোগান, কুস্তির প্যাঁচে সেই অনুরাগ ঠাকুর কুপোকাৎ। আন্দোলনরত দঙ্গলকন্যা এবং তাদের সহযোগীদের ডেকে পাঠালেন নৈশভোজে। কোনও পাঁচতারা হোটেলে নয়, ডেকে পাঠিয়েছেন তাঁর সরকারি বাসভবনে। বলেছেন, তাদের অভাব-অভিযোগ তিনি নিজের কানে শুনতে চান।  প্রয়োজনে তিনি কড়া পদক্ষেপ করবেন।

তবে এই পদক্ষেপের পিছনে রয়েছে আন্দোলনরত কুস্তিবীরদে ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত। দঙ্গলকন্যা এবং তাঁদের সতীর্থরা ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে এফআইআর-য়ের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, কেন্দ্রের তরফ থেকে তাদের আশ্বাস দিয়ে বলা হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে। কিন্তু যার বিরুদ্ধে মূল অভিযোগ তার ক্ষেত্রে সরকার কোনও পদক্ষেপ করবে কি না, সে ব্য়াপারে যেহেতু তাদের কিছু বলা হয়নি। তাই, সরকার যেহেতু অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বা নিতে ইচ্ছুক নয়, তাই তারা ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের হলে ঘোলা জল আরও ঘোলা হবে। তাই, ঘোলা জল আর ঘোলা হতে দেওয়া যায় না। দঙ্গলকন্যা এবং তাদের সতীর্থদের ডেকে আলাপ-আলোচনা করে মিটিয়ে ফেলা যায় কিনা, তার একটা চেষ্টা করে দেখা যেতে পারে। এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী প্রস্তাবে দঙ্গলকন্য়া এবং তাদের সতীর্থরা সাড়া দেবেন কি না।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক