গৌতম গম্ভীরের সঙ্গে বিবাদের রেশ, তড়িঘড়ি লখনউ মন্দিরে ছুটলেন বিরাট-অনুষ্কা

দম্পতিকে উচ্চস্বরে প্রার্থনার মধ্যে শিবলিঙ্গে দুধ নিবেদন করতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ম্যাচে সাফল্য পেতেই আবারও সস্ত্রীক মন্দিরে ছুটলেন বিরাট কোহলি। আইপিএলের ম্যাচের জন্যে স্বামীর সঙ্গেই দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন অনুষ্কা, বরাবরই বিরাটের অন্যতম মানসিক শান্তি অনুষ্কা। আইপিএল শুরু হওয়ার আগেও দেশের একাধিক মন্দিরে সন্তান এবং স্ত্রী দুজনকে নিয়ে পুজো দিতে গিয়েছেন বিরাট। কখনও মহাকালেশ্বর মন্দির, কখনও বৃন্দাবন, আবার কখনও সিদ্ধি বিনায়ক মন্দিরে জুটিকে একসঙ্গে পুজো দিতে দেখা গিয়েছিল। যদিও এখন তারকাদের অন্যতম ট্রেন্ড কোনও সাফল্য পাওয়ার আগেই মন্দির পরিদর্শন।

১ মে এলএসজি এবং RCB আইপিএল ম্যাচের পরে বিরাটের সঙ্গে গৌতম গম্ভীরের ঝামেলা হওয়ার কারণে সম্প্রতি লখনউ-এর এক মন্দিরে সস্ত্রীক পুজো দিতে যান বিরাট। ১ বছর আগে বিরাটের পরপর ব্যর্থতা, ম্যাচে অসফল পারফরম্যান্স, বিরুষ্কা পরিবারে রীতিমতো অন্ধকার ডেকে নিয়ে এসেছিল সেই সময়ে স্বামীর পাশে একেবারে যোগ্য স্ত্রীর মতো দাঁড়িয়েছিলেন অনুষ্কা।

তবে এখন ধীরে ধীরে সাফল্য পাচ্ছেন বিরাট, ইদানিং আইপিএলে ম্যাচেও তাঁর পারফরম্যান্সে উল্লসিত ভক্তরা। আইপিএল ম্যাচের জন্য লখনউ মন্দির থেকে বিরাট এবং অনুষ্কার ছবি ভাইরাল হয়েছে। একটি প্যাপ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিও টি। ভিডিওটিতে ভারতীয় অধিনায়ককে একটি ধুতি এবং গলায় একটি শাল বাঁধা অবস্থায় দেখা গেছে, অন্যদিকে অনুষ্কাকে শাড়ি পরা অবস্থায় দেখা গিয়েছে। এর আগে, মার্চ মাসে, বিরাট কোহলি এবং অনুষ্কা মধ্যপ্রদেশের উজ্জাইনের আইকনিক মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে, দম্পতিকে উচ্চস্বরে প্রার্থনার মধ্যে শিবলিঙ্গে দুধ নিবেদন করতে দেখা গিয়েছে। সম্প্রতি আইপিএল ২০২৩-এর লখনউয়ের রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ম্যাচ শেষে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে তাঁদের উত্তপ্ত বাকবিতণ্ডার জন্যে ম্যাচ ফি’র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। খেলার পরে, কোহলি এবং গম্ভীর একটি মৌখিক বিবাদে জড়িয়ে পড়েছিলেন। পরে তাঁদের ঝামেলা থামায় অমিত মিশ্র, আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং এলএসজি সহকারী কোচ বিজয় দাহিয়াকে। পরে কোহলিকে LSG অধিনায়ক কেএল রাহুলের সঙ্গেও কথা বলতে দেখা যায়।

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে