২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ভারতীয় এই ব্যাটসম্যান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুশতাক আলী ট্রফিতে ত্রিপুরা-গুজরাট ম্যাচে রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটসম্যান উর্বিল প্যাটেল (Urvil Patel) । তিনি সৈয়দ মুশতাক ট্রফির ম্যাচে  করলেন ২৮ বলে সেঞ্চুরি । উর্বিলের এদিনের  ইনিংসে ছিল ১২টি ছক্কা, চার ছিল ৭টি। আর তাতেই গড়লেন নয়া রেকর্ড। শুধু তাই নয় তিনি পেলেন ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান খেলোয়াড় হিসাবে  তকমা।

বুধবার ছিল মুশতাক আলী ট্রফিতে ত্রিপুরা-গুজরাট ম্যাচ। আর সেই ম্যাচেই ত্রিপুরার ১৫৬ রানের লক্ষ্যে মাত্র ১০.২ ওভারে পৌঁছে যায় গুজরাট। উর্বিল মাত্র ২৮ বলেই করলেন সেঞ্চুরি। ৩৫ বলে ১১৩ রান নিয়ে এদিন তিনি মাঠ ছাড়েন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল ঋষভ পন্তের। তিনি ২০১৮ সালে এই মুশতাক আলী ট্রফিতেই ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। আর এবার পন্থের সেই রেকর্ড ভাঙলেন উর্বিল।

আরও পড়ুনঃ টেস্টে সেরা বোলারের সিংহাসনে ফের বুমরা, এক লাফে অনেকটাই এগোলেন যশস্বী

উল্লেখ্য ২০২৩ সালে  ২৭ নভেম্বরও সেঞ্চুরি করেছিলেন উর্বিল। গুজরাটের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৪১ বলে করেন সেঞ্চুরি।  সেটি ছিল ভারতীয় দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এরপর ফের একবছর পর একই দিনে ১৮ বলে সেঞ্চুরি করে  রেকর্ড গড়লেন উর্বিল। তবে পর পর  তিনি  রেকর্ড গড়লেও চলতি  আইপিএল নিলামে অবিক্রিত থেকেছেন।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের