ডেঙ্গু আক্রান্ত শুভমন গিলকে নিয়ে বড় ঘোষণা বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ডেঙ্গুতে কাবু হওয়ার জন্য গতকাল রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল। সম্পূর্ণ সেরে না ওঠায়  আগামী বুধবার আফগানিস্তান ম্যাচেও প্রথম একাদশে থাকছেন না তিনি। সোমবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। দলের সঙ্গে গিল দিল্লি যাচ্ছেন না বলেও জানানো হয়েছে।

বিশ্বকাপ শুরুর মুখেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের অন্যতম অস্ত্র। আদৌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে শেষ পর্যন্ত ধোঁয়াশা রেখেছিল বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত টস হওয়ার পরে ভারতের প্রথম একাদশ ঘোষণা হতেই দেখা যায দলে নেই গিল। তাঁর জায়গায় প্রথম একাদশে ঠাঁই পেয়েছিলেন ঈশান কিশন। দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তিনিই দলের গোড়াপত্তন করতে নেমেছিলেন। যদিও সুযোগ পেয়েও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন।

আগামী ১১ অক্টোবর বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা। ওই ম্যাচে গিল প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ওই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ‘শুভমন গিল আফগানিস্তান ম্যাচে খেলবেন না। দলের সঙ্গে দিল্লিতেও যাবেন না। চেন্না্ইতেই চিকি‍ৎসকদের নজরদারিতে থাকবেন।’ গিল না খেলায় দ্বিতীয় ম্যাচেও ফের সুযোগ পাচ্ছেন ঈশান। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?