রাশিয়ায় গ্রেফতার মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি, উদ্বেগে ক্রীড়াজগৎ

মাদক পাচারের শাস্তি ১০ বছরের জেল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় গ্রেফতার বিখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার (Brittney Griner)। মস্কোর তরফ থেকে এই গ্রেফতারির খবর দিতে গিয়ে বলা হয়েছে, আমেরিকার এই বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়ের লাগেজ থেকে পাওয়া গিয়েছে নিষিদ্ধ মাদক। ব্রিটনির (Brittney)উদ্দেশ্য ছিল মাদক পাচারের। রাশিয়ার আইন অনুসারে নিষিদ্ধ মাদক পাচারের শাস্তি ১০ বছরের জেল। এখনও পর্যন্ত জানা যায়নি, গত মাসে কবে রাশিয়া বিখ্যাত এই মার্কিন বাস্কেটবল খেলোয়াড়কে গ্রেফতার করে। জানা যাচ্ছে না, ব্রিটনিকে (Brittney)এখন কোথায় রাখা হয়েছে। মস্কো সরকারিভাবে তাঁর এই গ্রেফতারির খবর দেওয়ার পরে পরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ। গ্রিনারকে রাশিয়ার কব্জা থেকে মুক্ত করা এখন রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থার মস্কোর সঙ্গে  এই ব্যাপারে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে সিএনএন।

রাশিয়ার একটি টিভি চ্যানেলের প্রতিবেদন অনুসারে, ব্রিটনিকে স্থানীয় একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ব্রিটনির গ্রেফতারির খবরে উদ্বিগ্ন তাঁর সতীর্থ খেলোয়াড় অ্যাডাওরা ইলোনু। সিএনএন-য়ের সঙ্গে কথা বলতে গিয়ে ইলোনু বলেন, ‘এটা অত্যান্ত উদ্বেগের খবর। ব্রিটনির গ্রেফতারের খবর পাওয়ার পর খুব একটা নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। যতটুকু শুনেছি, ব্রিটনি (Brittney) কিছুদিন রাশিয়ায় ছিল।’  

সিএনএন-য়ের তরফ থেকে রাশিয়ার বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু বিদেশ মন্ত্রক এই গ্রেফতারের ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তবে রাশিয়া টুয়েন্টি ফোর-য়ের তরফ থেকে বলা হয়েছে, ব্রিটনির (Brittney) বিরুদ্ধে মাদক রাখা ও মাদক পাচারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন আগ্নেয়াস্ত্র হাতে লড়তে ইউক্রেনে শুরু ক্র্যাশ কোর্স

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার