ইরানের জাতীয় পতাকা থেকে উধাও গণপ্রজাতান্ত্রিক ইসলামিকের প্রতীক

হিজাব-বিরোধী আন্দোলনকে সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই একের পর এক বিতর্কিত খবর আসতে শুরু করে। সেই তালিকায় যুক্ত হল আরও একটি ঘটনা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ইরান।

আগামী ৩০ নভেম্বর তাদের প্রতিপক্ষ আমেরিকা। আর সেই ম্যাচ শুরুর আগে, রবিবার সে দেশের ফুটবল ফেডারেশনের ফেসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দুই দেশের জাতীয় পতাকার একটি ছবি আপলোড করা হয়েছে। আমেরিকার জাতীয় পতাকা ঠিকঠাক। তবে ইরানের জাতীয় পতাকায় দেখে যাচ্ছে না গণপ্রজাতান্ত্রিক ইসলামিকের প্রতীক। মনে করা হচ্ছে হিজাব-বিরোধী আন্দোলনকে সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত। 

জানা গিয়েছে, ১৯৮০ সালে তৈরি করা হয় ওই প্রতীক। প্রতীকে রয়েছে একটি তলোয়ার, আর তাকে ঘিরে রয়েছে অর্ধবৃত্তাকার বন্ধনী। মার্কিন ফুটবল ফেডারেশনের টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা ইরানের জাতীয় পতাকায় নেই সেই প্রতীক। পরিবর্তে সেখানে লেখা রয়েছে ইরান। মনে করা হচ্ছে হিজাব বিরোধী আন্দোলন দমিয়ে রাখতে ইরান সরকার গৃহীত পদক্ষেপের নিন্দা করতেই আমেরিকার ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত। এই খবর লেখা পর্যন্ত ইরানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

উল্লেখ করা যেতে পারে, হিজাব পরিধান নিয়ে ইরান এখনও তেতে রয়েছে। মাশাহ আমিনি নামে এক তরুণীর পুলিশ লকআপে মৃত্যুর পর সেই আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। আন্দোলনের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে চারশোর বেশি মানুষ। গ্রেফতার ১৮ হাজার। যদিও বিভিন্ন মানবিধাকার সংগঠন এই দাবি মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, হতাহতের সংখ্যা আরও বেশি।

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশের ফলে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!