আমেরিকার কাছে সিরিজ হেরে লজ্জার ইতিহাস গড়লেন সাকিবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বলতেই পারেন, ‘এ লজ্জা রাখব কোথায়?’ ক্রিকেট দুনিয়ায় দুধের শিশু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে টি টোয়েন্টি সিরিজ হারলেন স্বঘোষিত টাইগার সাকিব আল হাসান-সৌম্য সরকাররা। বৃহস্পতিবার রাতে টি টোয়েন্টি ম্যাচে কোরি অ্যান্ডারসনদের কাছে ৬ রানে হারতে হল অকর্মণ্য কোচ হিসাবে পরিচিত চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে ১৩৮ রানে গুটিয়ে গেলেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজ হারার পরে দার্শনিকের মতো টাইগার অধিনায়ক বলেছেন, ‘দক্ষতায় সমস্যা নেই, মানসিকতায় সমস্যা।’

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবেই ক্রিকেটে দুধের শিশু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। নাজমুল হোসেন পাপনের মতো অপগণ্ড ক্রিকেট কর্তা ভেবে নিয়েছিলেন, ‘আমেরিকাকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পাবেন সাকিব আল হাসানরা। কিন্তু ক্রিকেটে দুধের শিশুদের কাছে পর পর দুই ম্যাচে হারার পরে সেই খোয়াব দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রথম ম্যাচ হারার পরে সিরিজ বাঁচাতে এদিন জয় ছাড়া বিকল্প কোনও পথ খোলা ছিল না স্বঘোষিত টাইগারদের কাছে। কিন্তু সেই ম্যাচ হেরে লজ্জার ইতিহাস গড়তে হয়েছে।

প্রথমে ব্যাট করে আমেরিকা ৬ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান। ওপেনার স্টিভেন টেলর (৩১), অধিনায়ক মোনাঙ্ক পটেল (৪২), অ্যারন জোন্স (৩৫) ছাড়া বাকিরা রান পাননি। আগের ম্যাচে ঝড় তোলা হরমীত সিং শূন্য রানে আউট হন। কোরি অ্যান্ডারসন করেন মাত্র ১১ রান। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে শূন্য রানে ফিরে যান সৌম্য সরকার। এর পরে অধিনায়ক নাজমুল হাসান (৩৬), সাকিব আল হাসান (৩০) ও তাওহিদ হৃদয় (২৫) খানিকটা চেষ্টা চালান। একটা সময়ে মনে হচ্ছিল সহজেই জিতে যাবে বাংলাদেশ। কেননা তখন স্কোর বোর্ডে রান ছিল ৫ উইকেট হারিয়ে ১২৪। কিন্তু জাকের আলি সাজঘরে ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ১৪ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার