তাইকোন্ডো রেফারিদের প্রশিক্ষণের জন্য নয়া উদ্যোগ ইউটিআইয়ের

বিগত কয়েক বছরে দক্ষিণ দিনাজপুর জেলায় খেলাধুলার মান অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েক বছরে দক্ষিণ দিনাজপুর জেলায় খেলাধুলার মান অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন ফুটবল এবং ক্রিকেটে নতুন-নতুন খেলোয়াড়রা উঠে এসেছে। অপরদিকে, অন্যান্য খেলাগুলির ক্ষেত্রেও ভালোই আগ্রহ দেখা দিয়েছে। তেমনই একটি খেলা হল তাইকোন্ডো। বিগত পাঁচ বছর ধরে বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়েই তাইকোন্ডো খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর-সহ গোটা উত্তরবঙ্গজুড়েই তাইকোন্ডো প্লেয়ারের সংখ্যা বৃদ্ধি পেলেও রেফারিদের সংখ্যা একেবারেই বৃদ্ধি পায়নি। তাই বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতায় বাইরের রেফারিদের উপরেই নির্ভর করতে হয় এখানকার সংগঠকদের।

সেই কারণে এই অভাব দূর করতে এবার এগিয়ে এল ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউট (ইউটিআই)। বালুরঘাট শহরে উত্তরবঙ্গের তাইকোন্ডো খেলার কিছুটা রেফারিং জানা তাইকোন্ডো কোচেদের রেফারিং শেখানোর উদ্যোগ নিল তারা। ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউট-এর পক্ষ থেকে বালুরঘাট শহরের রেডক্রস বিল্ডিংয়ে আগামী ১৪ থেকে ১৬ই জুলাই রেফারি সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাইকোন্ডো রেফারিরা অংশগ্রহণ করবে।

জানা গিয়েছে, এই সেমিনারে অংশগ্রহণকারীরা রেফারিং শিখে গোটা দেশেই তাইকোন্ডো রেফারির কাজ করতে পারবে। প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গজুড়ে নতুন তাইকোন্ডো রেফারি তৈরি করতে ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউটের এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন তাইকোন্ডো শিক্ষার্থী এবং কোচেরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার