চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৯ বছরের পুরনো নজির ভেঙে বিশ্বরেকর্ড ১৪ বছরের ব্যাটার বৈভবের ঝুলিতে

নিজস্ব প্রতিনিধি : বছরের শুরুতে ফের বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। ব্যাট বলে রেকর্ড গড়ার পাশাপাশি এবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃ্ত্ব দিয়েছেন তিনি। ১৪ বছর ২৮২ দিন ব.সে দল নেতৃত্ব দেওয়ার রেকর্ড আর কারও নেই। এত কম বয়সে দলকে নেতৃ্ত্ব ১৯ বছর আগে করেছিলেন পাকিস্তানের খেলোয়াড় শাহজাদ। ১৫ বছর ১৪১ দিনে নজির গড়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবনে ২০০৭ সালে খেলেছিলেন তিনি। তারপরে আর সেই রেকর্ড কেউ ছোঁয়নি। এবার ভারতের বৈভব সূর্যবংশী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও কম বয়সে দলকে নেতৃত্ব দেওয়ার কাজ করেছেন।

অনূর্ধ্ব-১৯ খেলাতে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ডের তালিকায় নাম উঠেছে বৈভবের। ২০০৬ সালে পাকিস্তানের শাহজাদের পরে এবের ২০২৬ সালে এসে সেই রেকর্ড ভাঙলেন বৈভব। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক ও সহ অধিনায়ক দুজনেই চোটের কারণে বাইরে রয়েছে। অধিনায়ক আয়ুশ মাত্রে ও সহ অধিনায়ক  বিহান মালহোত্রা বাইরে থাকার কারণে ৩ ম্যাচের দায়িত্ব পেয়েছএন বৈভব। শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রথমবার যুব দলকে নেতৃ্ত্ব দিয়েছেন তিনি। এদিন টস করার পরেই তাঁর ঝুলিতে ঢুকে গেল আরও একটি রেকর্ড।

শুধু বিশ্ব রেকর্ডই নয়, ভারতেও রেকর্ড গড়েছেন তিনি। ভারতের কোনও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল অভিষেক শর্মার। ১৬ বছর ১০৫ দিন বয়সে যুব একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। ২০১৬ সালের সেই ম্যাচও ছিল দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে। এবারও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই রেকর্ড গড়েছে বৈভব।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

বিরাট কোহলির ‘লাইক’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুখ খুললেন জার্মান নেটপ্রভাবী

ডেভিড পেইনের বদলে দক্ষিণ আফ্রিকার জোরে বোলারকে দলে নিল হায়দরাবাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ