আসন্ন আইপিএলে এই ক্রিকেটারের রেকর্ড ভাঙতে চান বৈভব, জানালেন নিজের স্বপ্নের কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হতে চলেছে আইপিএল। এই ম্যাচে ঠিক কোন রেকর্ড ভাঙতে চান বৈভব সূর্যবংশী নিজেই জানিয়ে দিয়েছেন রবিবার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রবিবার(১৫ মার্চ) নয়াদিল্লিতে তাদের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই উপস্থিত ছিলেন ছোট-বড় সকল ফরম্যাটের খেলোয়াড়রা। হাজির ছিলেন তরুণ ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশীও। যিনি ২২ গজের ময়দানে নামেই একটা ঝড়। বৈভবকে সদ্য বিশ্বকাপ জেতা ক্রিকেটার সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ড্যে এবং অভিষেক শর্মার সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে যেখানে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে খেলোয়াড়দের সঙ্গে বিশেষ আলাপচারিতা মশগুল ছিলেন। সেই সময়ে হর্ষ ভোগলে বৈভবকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যা ক্রিকেট ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

তিনি বৈভবের কাছে জানতে চেয়েছিলেন তিনি আইপিএল কোন রেকর্ড ভাঙতে চান। বিহারের এই তরুণ ব্যাটসম্যান আত্মবিশ্বাসের সাথে তার সবচেয়ে বড় স্বপ্নের কথা জানান। বৈভব জানিয়েছেন আসন্ন আইপিএলে তিনি ক্রিস গেইলের ঐতিহাসিক ব্যক্তিগত ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান। ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে খেলা ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেন, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। বিহারের সমস্তিপুরের এই বাঁ-হাতি ব্যাটসম্যান সেই রেকর্ডই ভাঙতে চান বলে জানিয়েছেন। বৈভব ২০২৫ সালে আইপিএলে অভিষেক করেন এবং জয়পুর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে সাত ম্যাচে মোট ২৫২ রান করেন, স্ট্রাইক রেট ছিল ২০০+।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে বধ করে সিরিজ জয় বাংলাদেশের

বৈভব সূর্যবংশী অল্প বয়সেই তাঁর আক্রমণাত্মক  ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন। ২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে, তিনি ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রান করে ইতিহাস  রচনা করেছিলেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছক্কা। সূর্যবংশীর বিস্ফোরক ইনিংস সেই ম্যাচে ভারতকে দুর্দান্ত জয় এনে দেয়। বৈভব সূর্যবংশীর নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড রয়েছে। তিনি আইপিএলে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান ।  ২০২৫ সালের আইপিএলে  তিনি মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। তাঁর  ব্যাটিং শক্তি হল তার নির্ভীক স্টাইল, আক্রমণাত্মক শট এবং ধারাবাহিকভাবে বাউন্ডারি মারার ক্ষমতা। যাকে কুর্নিশ জানায় ক্রিকেট মহল। 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে