KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১৯ এপ্রিল) চলতি মরশুমের প্রথম ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১৬তম ওভার পর্যন্ত দেখে মনে হয়েছিল রবিবারের ম্যাচও হারবে নাইট শিবির। তখন বাউন্ডারির পাশে  বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল বৈভব সূর্যবংশীকে। তবে শেষ চার ওভারে পরিস্থিতি বদলে দেন রিঙ্কু সিং ও অনুকূল রায়। জেতা ম্যাচ হেরে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ২২ গজের ময়দানে ব্যাট হাতে তাণ্ডব চালানো ১৫ বছরের ব্যাটার । তার চোখেমুখে ফুটে উঠেছিল হেরে যাওয়ার কষ্ট। 

কেকেআর জিতে যাওয়ার পর সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বৈভবের কান্নার ভিডিয়ো। সেই ভিডিও দেখে অনেকেই বলছেন বৈভবকে দেখে সত্যি এটা স্পষ্ট হয়ে গিয়েছে ছোট হলেও তার জেতার খিদে ঠিক কতটা। বৈভব যখন টুপিতে মুখ লুকিয়ে কাঁদছিল সেই সময়ে রাজস্থানের কোনও ক্রিকেটার কাছে না এলেও, এগিয়ে আসেন  কলকাতার ক্রিকেটার দক্ষ কামরা। বৈভবের পাশে বসে  তাঁর চোখের জল মোছান এবং সান্ত্বনা দেন। এই ভিডিও মন কেড়েছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে আমজনতা সকলেরই।   

 

সূর্যবংশী আইপিএলে দাপিয়ে খেলে শিরোনামে উঠে এসেছেন। সূত্রের খবর,  খুব শীঘ্রই জাতীয় দলে তার  অভিষেক হতে পারে।  রাজস্থানের কোচ বিক্রম রাঠোরও বৈভবের জাতীয় দলে  অভিষেক নিয়ে ইঙ্গিত দিয়েছেন। রাঠোরের মতে, এই তরুণকে  তাঁর মতো থাকতে দেওয়া উচিত এবং  তাঁকে ক্রিকেট খেলা উপভোগ করতে দেওয়া উচিত। এই  মরশুমে ছয় ম্যাচে ২৪৬ রান করে সূর্যবংশী ইতিমধ্যেই অরেঞ্জ ক্যাপের তালিকায় নিজের নাম তুলেছেন। ২০ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, রানের নিরিখে তিনি বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন এবং হেনরিখ ক্লাসেন তালিকার শীর্ষে রয়েছেন। রাজস্থানের বাঁহাতি ওপেনার  ৪১ গড় ও ২৩৬.৫৩ স্ট্রাইক রেটে রান করেছে। যার মধ্যে রয়েছে দু’টি অর্ধশতরান। ২৪টি চার ও ২০টি ছক্কা মেরেছে বৈভব।  

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা