হার্দিক পাশ করে গেলেও, উত্তীর্ণ হতে পারলেন না পৃথ্বী

গত টি-২০ বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত টি-২০ বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। যার নেপথ্যে ছিল ফিটনেস। হ্যাঁ, ২০১৯ সালে পিঠে অস্ত্রপচার হওয়ার পর থেকেই বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার। কোনও ধরনের ক্রিকেটেই নিজেকে সেইভাবে মেলে ধরতে পারছিলেন না তিনি। বোলিং তো করতে পারছিলেনই না, সেই সঙ্গে ব্যাটিংয়েও চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না হার্দিককে। তাই বাধ্য হয়ে তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তথা এনসিএ-তে ফিটনেস ট্রেনিংয়ের জন্য পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড। যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

আসন্ন আইপিএলে গুজরাত টাইটানসের অধিনায়ক হয়েছেন হার্দিক। তাঁর উপর অনেক বড় দায়িত্ব দিয়েছে টুর্নামেন্টে নতুন যোগ দিতে চলা এই ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু আসল কথা হল জাতীয় অ্যাকাডেমিতে এতদিন কাটানোর পর আদৌ কি ফিট হতে পারলেন হার্দিক। সেই উত্তর দিল এনসিএ। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, হার্দিক এখন পুরোপুরি ফিট। ওর বলের গতি প্রতি ঘণ্টায় ১৩৫ কিমি। আর ও ইয়ো-ইয়ো টেস্টেও দুর্দান্ত ফল করেছে’। ইয়ো-ইয়ো টেস্টে উত্তীর্ণ হতে গেলে পেতে হয় ১৬.৫ পয়েন্ট। কিন্তু হার্দিক ১৭-র বেশি পয়েন্ট নিয়ে পাশ করেছেন। 

তবে হার্দিক পাশ করে গেলেও আরেক ক্রিকেটার পৃথ্বী শ কিন্তু পারলেন না। দিল্লি ক্যাপিটালসের এই ওপেনার ইয়ো-ইয়ো টেস্টে ফেল করেছেন। তবে এর জন্য তাঁর আইপিএলে খেলা আটকাচ্ছে না। কারণ, তিনি রঞ্জি ট্রফিতে খেলেছেন সেটার প্রভাব এই ফিটনেস টেস্টে পড়তে পারে।

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী