আর্জেন্টিনার কাছে হার, ইস্তফা নেদারল্যান্ডস কোচের

বিশ্বকাপের ১৬ মাস আগে ডাচ কোচের দায়িত্ব নিয়েছিলেন লুইস ভ্যান গল।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দলকে চ্যাম্পিয়ানের খেতাব এনে দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে ইস্তফা দিলেন ডাচ কোচ লুইস ভ্যান গল। নতুন করে আর কোচিংয়ের দায়িত্ব নিতে যে রাজি নন তাও জানিয়ে দিয়েছেন ৭১ বছর বয়সী কোচ।

তিন-তিনটি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কোচের দায়িত্ব সামলেছেন ভ্যান গল। কিন্তু কোনও বারই দলকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। ২০১৪ বিশ্বকাপে  দলকে সেমিফাইনালে তুলেছিলেন। গত বছর বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই ডাচদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন রোনাল্ড কোম্যান।  তার পরে ফ্রাঙ্ক ডি বোয়েকে দায়িত্ব দিয়েছিলেন নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা। শেষ পর্যন্ত ১৬ মাস আগে ফের ডাচদের ডাগ আউটে ফিরিয়ে আনা হয় ক্যান্সার আক্রান্ত ভ্যান গলকে। আর্জেন্টিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে ২০ ম্যাচে কখনও হারের স্বাদ পেতে হয়নি প্রবীণ কোচকে।

শুক্রবার আর্জেন্টিনার বিরুদ্ধে নির্ধারিত সময়ের ৭৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ডাচরা। শেষের ১৫ মিনিটে দুর্দান্ত লড়াই করে সমতা ফিরিয়েছিল। কিন্ত টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। দলকে বিশ্বকাপ না এনে দিতে পারার ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন ডাচ কোচ। সাংবাদিকদের তিনি বলেন, ‘চলতি বিশ্বকাপ পর্যন্তই আমার দায়িত্ব ছিল। ফলে এটাই ডাচদের ডাগ আউটে আমার শেষ ম্যাচ। এর পর আর দায়িত্ব চালিয়ে যেতে চাই না।’

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?