যুবভারতী নয়, কোথায় হবে মোহন-ইস্ট ম্যাচ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ঠিক হয়ে গেল ডার্বির কেন্দ্র। এই ম্যাচ কলকাতায় হবে না। যুবভারতীর বদলে মোহন-ইস্ট ম্যাচ হবে গুয়াহাটিতে। আগামী ১১ জানুয়ারি আইএসএল ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

বুধবার (৮ জানুয়ারী) আনুষ্ঠানিক ভাবে এই বিবৃতি ঘোষণা করা হয়েছে। দিন কয়েক আগে প্রশাসন জানিয়ে দিয়েছিল, ডার্বিতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না তারা। তাই ডার্বি কলকাতার বাইরে হচ্ছে না। সাধারণত, কলকাতার বাইরে খেলা হলে দুই প্রধান জামশেদপুর বা ভুবনেশ্বরে খেলতে চায়। কিন্তু এ ক্ষেত্রে ঝাড়খণ্ড বা ওড়িশা নয়, অসমের মাঠে হবে খেলা। ১১ জানুয়ারি নির্ধারিত সময়ে গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে খেলা।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কথায়, গঙ্গাসাগর মেলার কারণে ডার্বিতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাঁরা আইএসএল আয়োজকদের হাতে দায়িত্ব ছাড়েন। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে। সেই মেলা আয়োজন এবং পুণ্যার্থীদের যাতায়াতের খেয়াল রাখার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করতে হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জঙ্গি ধরা পড়ায় নিরাপত্তা এমনিতেই আঁটসাঁট করা হয়েছে। বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, আইএসএলের পয়েন্ট তালিকায় সকলের উপরে রয়েছে মোহনবাগান। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। ফলে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে ডার্বিতে নামবে তারা। অন্য দিকে ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

কোটি টাকার ঋণ পরিশোধ করতে ‘বি গ্রেড’ ছবিতে অভিনয়, অতীত নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও