‘দেখে কষ্ট হচ্ছে’, শম্ভু সীমান্তে কৃষক বিক্ষোভকে সমর্থন ভিনেশ ফোগাটের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শম্ভু সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিলেন অলিম্পিয়ান ভিনেশ ফোগাট । ২০০ দিনে পদার্পণ করা  আন্দোলনে যেতেই তাঁকে মালা পরিয়ে বরণ করে নেয় আন্দোলনরত কৃষকরা। এদিন শম্ভু সীমান্ত থেকে ভিনেশ বলেন, ‘২০০ দিন হয়ে গেল তারা এখানে বসে আছে। এসব দেখে কষ্ট হয়। এরা সবাই এ দেশের নাগরিক। কৃষকরাই দেশ চালায়। তাদের ছাড়া কিছুই সম্ভব নয়।‘

পাশাপাশি ভিনেশ আরও জানান,’  কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতিগুলি দ্রুত পূরণ হোক। সরকারকে অনুরোধ করছি তারা যেন আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন।  ‘    বলা বাহুল্য কৃষকদের মূল দাবি হল , ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। একই সঙ্গে সমস্ত কৃষিঋণ মকুব করতে হবে। স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে ফসলের ন্যায্য সহায়ক মূল্য দেওয়ারও দাবি জানানো হয়েছে। তবে কৃষকদের সেই দাবি এখন গ্রহণ করেনি কেন্দ্র। সেইজন্য লাগাতার চলছে আন্দোলন।

উল্লেখ্য, কৃষক আন্দোলনের জেরে উত্তাল পঞ্জাব-হরিয়ানা সীমানা। দফায় দফায় উত্তপ্ত হয়েছে পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা।  কড়া নজরদারি চালানো হচ্ছে দিল্লির সীমানাগুলিতেও। চলতি বছর ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকরা শম্ভু সীমান্তে বসে বিক্ষোভ দেখাচ্ছে। আজ তা ২০০ দিনে পা দিয়েছে।  বলা বাহুল্য, সামনেই রয়েছে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের ফের আরও জোরাল হল কৃষক আন্দোলন।

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের