চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাঁটুতে চোট, এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট

নিজস্ব প্রতিনিধি: হাঁটুতে চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। নিজেই এ কথা তাঁর ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন। জানা গিয়েছে, অনুশীলন করার সময় তিনি এই চোট পান। খুব শীঘ্রই অস্ত্রোপচার হবে তাঁর। তাই এশিয়ান গেমস খেলতে পারবেন না তিনি।

ভিনেশ এই প্রসঙ্গে বলেন, ‘খুব দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে, অনুশীলন করতে গিয়ে আমি ডান হাঁটুতে চোট পাই। তারপর পরীক্ষা হয়। আর চিকিৎসক বলেন এই মুহূর্তে অস্ত্রোপচার ছাড়া আমার সুস্থ হওয়ার আর কোনও বিকল্প নেই।

এই প্রসঙ্গে ফোগাট বলেন, ‘আমি সকলকে দুঃখের সঙ্গে একটা কথা জানাতে চাই। সেটি হল, আমি অনুশীলন করার সময় হাঁটুতে চোট পেয়েছি। স্ক্যান করে জানা গিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই চোটটা অস্ত্রোপচার করতে হবে। তাই আমি এশিয়ান গেমস খেলতে পারব না। আগামী ১৭ অগস্ট মুম্বইতে আমার অস্ত্রোপচার হবে। আমি জাকার্তায় এশিয়ান গেমস খেলেছিলাম। কিন্তু এবার এই চোট আমার সাথ দিল না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একইভাবে আমাকে ভালবাসা দিয়ে যাবেন। তাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব এবং প্যারিস অলিম্পিক নিয়ে ভাবনা শুরু করব।‘ এভাবেই নিজের ভক্তদের উদ্দেশ্যে ফিরে আসার বার্তা দিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ