কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। আসলে বিনেশ এবং কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-এর সংঘাত থামার নাম নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। আসলে বিনেশ এবং কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-এর সংঘাত থামার নাম নেই। এবার কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-এর প্রধান সঞ্জয় সিংহকে উপদেশ বিনেশের। তাঁর স্পষ্ট বার্তা, ‘রাজনীতিকদের কখনই খেলায় হস্তক্ষেপ করা উচিত নয়। যেদিন রাজনীতিকরা খেলাধুলা ছেড়ে দেবেন, সেদিনই আমি রাজনীতি ছেড়ে খেলায় ফিরে যাব।’ পাশাপাশি ডব্লিউএফআই-এর প্রধান সঞ্জয় সিংহের সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উড়িয়ে বিনেশ বলেন, ‘তিনি বলেছিলেন না, যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের খেলায় আসা উচিত নয়, তাহলে শৃঙ্খলাভঙ্গ হবে, আমি এমন ব্যক্তিদের কথা পাত্তাই দিই না। আমরা মাঠ থেকে পালিয়ে যাই না, বরং সাহসের সঙ্গে লড়াই করি।’

ফোগাট আরও বলেন, ‘অনেকে চায় আমি পদত্যাগ করি, কিন্তু আমি পদত্যাগ করব না। বুক চিতিয়ে আমি সমাজ ও জনগণের জন্য লড়াই চালিয়ে যাব। রাজনীতিতে নাম লেখানো মানুষের উচিত পুরোপুরি রাজনীতিতে মন দেওয়া। ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকা। যেদিন তাঁরা খেলা থেকে পুরোপুরি সরে দাঁড়াবেন, সেদিনই আমিও আমার রাজনৈতিক জীবন থেকে অবসর নিয়ে ফের কুস্তির ম্যাটে ফিরব। প্রতিটি ক্রীড়াবিদ দেশের ও জাতীয় পতাকার জন্য লড়াই করছেন। তাই তাঁদের রাজনীতির বাইরেই রাখা উচিত। তাই গণমাধ্যমের কাছে আমার আবেদন, জাতিগত বিষয়কে অতিরঞ্জিত করবেন না। আমার লড়াই করার মানসিকতা আছে।’

এরপর দেশের মূল্যস্ফীতি নিয়েও কথা বলেছেন বিনেশ। জানান, মানুষের সমস্যার কথা যাঁরা তুলে ধরবে তিনি তাঁদের পাশেই থাকবেন। এরপর ককরোচ পার্টি প্রসঙ্গে বিনেশ বলেন, ‘যে দল কৃষক ও শ্রমিকদের কণ্ঠস্বর তোলে, আমরা তাদের পাশেই আছি।’ অর্থাৎ বিনেশ নিজের লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প নিয়ে স্পষ্ট বুঝিয়ে দিলেন, কুস্তি ফেডারেশনের বর্তমান নেতৃত্বের সঙ্গে তাঁর সংঘাত আপাতত থামার নয়।

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের