ববিতার বিষয়ে বিস্ফোরক অভিযোগ আন্দোলনরত কুস্তিগীরদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ববিতা ফোগত নিয়ে এবার কড়া মন্তব্য করলেন দিল্লির যন্তর-মন্তের আন্দোলনরত কুস্তিগীররা। আন্দোলনরত কুস্তিগীর ভিনেশ ফোগত এই বিষয়ে বলেন, ববিতা আমার বোন সেটা ভুলে যান। আমরা কোনও রাজনৈতিক ইস্যু নিয়ে লড়াই করছি না। আমরা লড়াই করছি ব্রিজ ভূষণ-এর বিরুদ্ধে। এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ না ন্যায় বিচার পাবো তা চলতেই থাকবে।

উল্লেখ্য, ববিতা হলেন আন্দোলনরত কুস্তিগীর ভিনেশ ফোগত-এর বোন। এই ববিতাই ব্রিজ ভূষণের বিরুদ্ধে আন্দোলনে বসার জন্য ভিনশে ফোগতদের প্রথম পরামর্শ দিয়েছিলেন। সেই মঞ্চে যাতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে না ডাকা হয় সে কথাও জানিয়েছিলেন ববিতা। কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব বজরংদের আন্দোলনে সামিল হওয়া মানেই সেই মঞ্চ থেকেই তাঁরা সুযোগ নেওয়ার চেষ্টা করবেন বলেই মনে করেছিলেন তিনি।

যেহেতু ভিনেশ এই আন্দোলনে সরাসরি যুক্ত, তাই তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি হতে পারে বলেও ববিতা খুব চিন্তায় ছিল এমনটাই জানালেন ভিনেশ।

আরও জানতে পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অতিরিক্ত খেলোয়াড়দের নাম ঘোষণা বিসিসিআই-এর

প্রসঙ্গত, ববিতাই গত জানুয়ারি মাসে যন্তর-মন্তরে কুস্তিগীররা এই ইস্যুতে যখন আন্দোলনে বসেছিলেন, তখন তিনিই সরকার ও ভিনেশদের মধ্যে সম্বনয় সাধনের চেষ্টা করেছিলেন, যাতে সমস্যাটা বেশিদূর না গড়ায়। এরপরই সরকারের পক্ষ থেকে একটি কমিটি গড়া হয়েছিল, যে কমিটিতে ছিলেন মেরি কম, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারাও। এবং সেই সময়ই ববিতা একটি চিঠি সরকারকে দিয়েছিলেন যাতে লেখা ছিল প্যানেলের বাকি সদস্যরা ব্রিজ ভূষণের বিরুদ্ধে তদন্তে বাধা দিচ্ছেন।

এরপর গত ৫ এপ্রিল ওই প্যানেলের সদস্যরা তদন্তের রিপোর্ট সংবাদমাধ্যমের কাছে পেশ করেন এবং তাতে তাঁরা ভারতের কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরন সিং-কে ক্লিনচিট দেন। এরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে  আবার বজরং-ভিনেশরা আন্দোলনে বসেন যন্তর-মন্তরের সামনে। এবং তাঁরা এই বিষয়টি নিয়ে সুবিচারের আশায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী