আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লাল কার্ডের পর বড়সড় শাস্তির মুখে, ম্যাচ থেকে নিষিদ্ধ হবে কী ভিনি ?

নিজস্ব প্রতিনিধি : ভিনি মাঠে নামলেই ভেলকি হবে না তা হয় না। বল পায়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন তিনি। তবে ময়দানে এবার ভেলকি নয় লাল কার্ড দেখলেন ভিনি। মাঠে রীতিমত মেজাজ হারালেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ভোগান্তিতে ফেললেন দলকে।  

শুক্রবার রাতেও মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে যখন তার দল রিয়াল মাদ্রিদ পিছিয়ে, তখন দলের ভরসা ছিল ভিনির উপর। কিন্তু আচমকা প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে আঘাত করেছেন তিনি। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল দলের। সঙ্গে সঙ্গে লালকার্ড দেখানো হল ব্রাজিলিয়ান উইঙ্গারকে। শেষ পর্যন্ত ১০জনের দল নিয়েও রিয়াল ম্যাচটা তো জিতছে,কিন্তু তাতে ধামাচাপা পড়ে যায় নি ভিনির আচরণ। এখন বড় শাস্তির মুখে পড়েছেন ভিনি।

৭৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।মেজাজ হারিয়ে ভ্যালেন্সিয়ার গোলকিপারের মাথার পেছনে ধাক্কা মারেন ভিনি।পরে ভিএআর দেখে ভিনিকে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভিনি ও তাঁর দল। রেফারির দিকে তেড়ে আসার চেষ্টা করেন। তার সতীর্থ অ্যান্টনি রুডিগার এবং দানি সেবায়োস তাকে মাঠের বাইরে পাঠান।

এই নিয়ে রুখে দাঁড়িয়েছেন কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘এই ঘটনায় ভিনিকে লাল কার্ড দেখানোর মতো ছিল না। লাল কার্ড তুলে নেওয়ার জন্য আমরা আবেদন করব। গোলরক্ষক তাকে ধাক্কা দিয়েছে এবং ভিনি তাতে সাড়া দিয়েছে। এটাতে উভয়েরই হলুদ কার্ড দেখানো উচিত ছিল।’ কিন্তু সরাসরি লাল কার্ড দেখানো টা ঠিক হয় নি।’

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ