সঙ্কটজনক বিনোদ কাম্বলি, ভর্তি থানের হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি।  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে থানের প্রগতি হাসপাতালে। ইতিমধ্যেই বিনোদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা  হয়েছে। চিকিৎসকরা তাঁকে এখন পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর। শনিবার গভীর রাতে শারীরিক অবস্থা সঙ্কটজনক হতেই বিনোদকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ।

সম্প্রতি রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন বিনোদ কাম্বলি।  তাঁর সঙ্গে ছিলেন শচীন টেন্ডুলকারের শচীন টেন্ডুলকার। আর সেখানে দেখা যায় হুইলচেয়ারের মধ্যে  বসে রয়েছেন বিনোদ । তাতেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে ভারতের প্রাক্তন ক্রিকেটার অসুস্থ। এরপরেই সামনে আসে বিনোদ কাম্বলির শারীরিক অসুস্থতার খবর। জানা গিয়েছে, ইউরিন ইনফেকশনে ভুগছেন ৫২ বছর বয়সী এই খেলোয়াড়।  তাই বিনোদকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।

উল্লেখ্য, ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের সতীর্থ, অত্যন্ত প্রিয় বাল্য বন্ধু বিনোদ কাম্বলি।  এক সময়ে তাঁর প্রতিভা দেখে অনেকেই অনেক বড় বড় দেওয়াল লিখন লিখেছিলেন। বলা হত সচিনের থেকেও নাকি শক্তিশালী ছিল কাম্বলির ব্যাট। কিন্তু কোনও ভাবেই সেই ধারাবাহিকতায় বিঘ্ন ঘটে। সচিন আজ ক্রিকেটের ভগবান, অন্যদিকে কাম্বলি যেন কোনও অন্ধকার সরণিতে হারিয়ে গিয়েছেন৷ দীর্ঘ দিন ধরে শারীরিক, অর্থনৈতিক, মানসিক, চাপে রয়েছেন তিনি । তবুও এদিন আচমকাই কাম্বলির অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা