দ্বিতীয় স্থান ধরে রাখলেন বিরাট, শীর্ষে বাবরই

দক্ষিণ আফ্রিকার দল হারলেও একদিনের সিরিজে ভালোমতোই ঝলসেছে বিরাট কোহলির ব্যাট।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং ওয়ান ডে দুই সিরিজেই হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। তবে দল হারলেও একদিনের সিরিজে ভালোমতোই ঝলসেছে বিরাট কোহলির ব্যাট। প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজে মোট ১১৬ রান করেন তিনি। যার মধ্যে ছিল দু’টি অর্ধ শতরানও। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক করেন ৫১ রান এবং তৃতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৬৫ রান। দ্বিতীয় ম্যাচে শূন্যরানে প্যাভিলিয়নে ফিরেছিলেন কোহলি। তবে তার জন্য খুব একটা সমস্যায় পড়তে হল না তাঁকে। সহজেই ওডিআই ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে খুব একটা সমস্যায় পড়তে হল না বিরাটকে। 

আইসিসি-র প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দুইয়ে রইলেন টিম ইন্ডিয়ার ‘রান মেশিন’। আর শীর্ষ স্থান ধরে রেখেছেন পাক অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত পারফর্ম করে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠে এলেন কুইনটন ডি কক।  চোটের জন্য প্রোটিয়া সফরে না যেতে পারলেও রস টেলরের সঙ্গে যুগ্মভাবে তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। 

অন্যদিকে, ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে সবার প্রথমে রয়েছেন ট্রেন্ট বোল্ট। দুইয়ে রয়েছেন জস হ্যাজেলউড। আর ওডিআই অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার