গুজরাতকে হারিয়ে IPL-এর ফাইনালে RCB, জয়ের আনন্দে মাঠেই অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট

ম্যাচ জয়ের পরেই বিরাটকে গ্যালারিতে থাকা অনুষ্কার দিকে সোজা হেঁটে যেতে দেখা যায় এবং তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায়। ভিডিওগুলি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটার-অভিনেতা জুটি হিসেবে দেশের অন্যতম পাওয়ার কাপল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিয়ের পর থেকেই অভিনয় থেকে দূরে অনুষ্কা। তবে নিজের কেরিয়ারকে জ্বলাঞ্জলি দিলেও স্বামীর বড় কোনও ম্যাচ কখনও মিস করেন না তিনি। মাঠে থেকে তাঁকে উৎসাহ দেন। বলা চলে, কোহলির অন্যতম বড় সমর্থক ‘জিরো’ অভিনেত্রী। গতকাল ছিল IPL-এর কোয়ালিফায়ার ১ ম্যাচ হাইভোল্টেজ ম্যাচ। যেখানে গুজরাত টাইটান্সকে ৯২ রানে হারিয়ে ২০২৬ ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আরসিবি তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবছর IPL-এ প্রথমবার জয় পেয়েছিল RCB। তাই এবারেও RCB-এর জয়ের অপেক্ষায় রয়েছেন বিরাট ভক্তরা। যাই হোক, গতকালও RCB-র এই ম্যাচ মিস করেননি অনুষ্কা শর্মা।

খেলা চলাকালীন মাঠ থেকে তাঁর একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যা ছিল ভক্তদের জন্য দারুণ উপভোগ্য দৃশ্য। মাঠে আরসিবি-র পারফরম্যান্স সবার নজর কাড়লেও, গ্যালারিতে অনুষ্কার এক একটি প্রতিক্রিয়া, ম্যাচ শেষে বিরাটকে জড়িয়ে ধরার মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ম্যাচ চলাকালীন বিরাটের এক একটা শটে অনুষ্কার প্রতিক্রিয়াগুলি নিখুঁতভাবে ক্যামেরাবন্দী হয়েছে। এমনকি বিরাট যখন আউট হয়ে যান, তখনও অনুষ্কার হতাশ হয়ে যাওয়ার অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়েছে। তবে ম্যাচ চলাকালীন তাঁর আঙুলের বিশেষ আংটিটি সবার নজর কেড়েছে। অভিনেত্রী ‘রাধা নাম জপ’-করা আংটি পরেছিলেন ছিল। এর আগে জপের আংটি বিরাটের আঙুলেও দেখা গিয়েছিল। অনুষ্কার আঙুলের এই আধ্যাত্মিক আংটিটি শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে এখন। বিরুষ্কা জুটি দুজনেই আধ্যাত্মিক গুরু শ্রী প্রেমানন্দ জি মহারাজের অনুসারী, যিনি বৃন্দাবনে থাকেন। আমিষ ছেড়ে এখন তাঁরা সম্পূর্ন নিরামিষভোজী। তাই স্বামীর বিশেষ দিনে অভিনেত্রী মাঠে থেকে রাধা নামে জপ করতে ভোলেননি। এদিন ম্যাচে বিরাট কোহলি উইকেট হারালেও গুজরাট টাইটান্সের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করেছেন। ম্যাচ জয়ের পরেই বিরাটকে গ্যালারিতে থাকা অনুষ্কার দিকে সোজা হেঁটে যেতে দেখা যায় এবং তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায়। ভিডিওগুলি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিন অনুষ্কা পাফি স্লিভযুক্ত একটি সাদা ফ্লোরাল টপ পরেছিলেন। সঙ্গে হালকা নীল ডেনিম জিন্স পরেছিলেন। তাঁকে বেশ সুন্দর দেখাচ্ছিল। প্রসঙ্গত, বিগত বছরগুলোতে বিরাটের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অনুষ্কাকে সবসময়ই নিয়মিত দেখা গিয়েছে। স্বামীর ভাল-খারাপ সবেতেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। তাই ভক্তদের খুব পছন্দের জুটি তাঁরা। বিরাট ও অনুষ্কা ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকানিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির কন্যা ভামিকার জন্ম হয় ২০২১ সালের ১১ জানুয়ারি এবং পুত্র আকায়-এর জন্ম হয় ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি। বর্তমানে তাঁরা তাঁদের বেশিরভাগ সময় লন্ডনে কাটান, সন্তানদের লোকচক্ষুর আড়ালে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন।

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

হনুমান মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পার উল্টে মৃত শিশু সহ ৩

ইবোলা আতঙ্কে বেঙ্গালুরুতে ‘পর্যবেক্ষণে’ উগান্ডা ফেরত ২৮ বছরের তরুণী

এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা

তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে