ঘন্টার পর ঘন্টা গল্প, শেষমেশ বিরাট-অনুষ্কাকে ক্যাফে থেকে বের করে দিল কর্মীরা

যদিও এই দম্পতি সর্বদা গোপনীয়তা পছন্দ করেন। তবে লন্ডনে থেকেই বন্ধুবান্ধবদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন, এমনকি সহকর্মী ক্রিকেটারদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ ছেড়েছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। সন্তানদের স্বাচ্ছন্দ্যে মানুষ করতে লন্ডনেই পাকাপোক্তভাবে থাকছেন। কিন্তু পাকাপাকিভাবে ভারত ছেড়েছেন কিনা জনপ্রিয় তারকা দম্পতি, তা নিশ্চিত নয়! কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হয়েছে বেঙ্গালুরুতে। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন বিরাট। তবে কোহলি BCCI-এর কাছে লন্ডনে ফিটনেস পরীক্ষা করানোর জন্যে অনুমতি চেয়েছিলেন। এবং তাঁকে সেই অনুমতি দিয়েওছিল BCCI। তা নিয়েই বিতর্ক চরমে উঠেছিল। অনেকেই দাবি করেছিলেন যে, ভারতের অন্যান্য ক্রিকেটারদের মতো বিরাটেরও ভারতে ফিটনেস পরীক্ষা করা উচিত ছিল। বিসিসিআই পক্ষপাতিত্ব করছে।

যাই হোক, বর্তমানে সন্তানদের নিয়ে লন্ডনে আছেন বিরাট এবং অনুষ্কা। যদিও এই দম্পতি সর্বদা গোপনীয়তা পছন্দ করেন। তবে লন্ডনে থেকেই বন্ধুবান্ধবদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন, এমনকি সহকর্মী ক্রিকেটারদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। একবার নাকি নিউজিল্যান্ডের রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে প্রায় ৪ ঘন্টা ভারতীয় মহিলা ক্রিকেট তারকা জেমিমা রড্রিগেজের সঙ্গে কথা বলেছিলেন বিরাট-অনুষ্কা। সম্প্রতি একটি আলাপচারিতায় বিষয়টি নিজেই জানালেন জেমিমা রড্রিগেজ। তাঁর কথায়, একবার নিউজিল্যান্ডের একটি ক্যাফেতে দাঁড়িয়ে এই দম্পতির সঙ্গে প্রায় চার ঘন্টা কথা বলেছিলেন জেমিমা, যার ফলে তাদের ছেড়ে যেতে বলা হয়েছিল। জেমিমা জানান, তিনি এবং তাঁর সতীর্থ স্মৃতি মান্ধানা বিরাটের সঙ্গে ব্যাটিং সম্পর্কে পরামর্শ নিতে দেখা করেছিলেন। এরপরে বিরাট তাদের হোটেলের একটি ক্যাফেতে আমন্ত্রণ জানান। এরপর তারা ক্যাফেতে যান।

খেলোয়াড়রা প্রথমে আধ ঘন্টা ক্রিকেট নিয়ে আলোচনা করেন। এরপর তাদের কথোপকথন শীঘ্রই ক্রিকেট থেকে অন্য বিষয়ে রূপান্তরিত হয়। যা প্রায় চার ঘন্টা ধরে চলেছিল। মনে হচ্ছিল যেন কয়েকজন দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে দেখা করেছেন। কিন্তু ওই ক্যাফের কর্মীরা পরে তাদের বের করে দিয়েছিল। বাবা-মা হওয়ার পর বিরাট এবং অনুষ্কা লন্ডনে চলে গিয়েছেন। এই দম্পতি পাপারাজ্জি লাইমলাইট থেকে দূরে শান্ত জীবন কাটাতে চেয়েছিলেন, সেই কারণেই তারা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। এমনকি অনুষ্কা ২০২৪ সালে লন্ডনে তার দ্বিতীয় সন্তান আকায়ে কোহলিকে জন্ম দেন। পরিবারটিকে প্রায়শই তাদের সন্তান ভামিকা এবং আকায়েকে নিয়ে শহরে ঘুরে বেড়াতে দেখা যায়।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ