ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বের তরুণ ক্রিকেটারদের কাছে বিরাট কোহলি অনুপ্রেরণা। তাঁর কাছ ভাল খেলার পরামর্শ নেন বহু ক্রিকেটার। এবার কোহলি ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জর্ডান কক্সের সঙ্গে দেখা করে তাঁর টেস্ট অভিষেকের আগে শুভকামনা জানিয়েছেন। জর্ডান কক্স আজ (১৭ জুন) ইংল্যান্ডের হয়ে তার প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছেন। 

বিরাট কোহলির সঙ্গে কক্সের সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  কিছুদিন আগেই শেষ হওয়া আইপিএলে আরসিবির হয়ে খেলতে নামা এই দুই খেলোয়াড় একই ড্রেসিংরুমে ছিলেন। সেখানেই কক্স কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান। কক্স দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের জাতীয়   দলে সুযোগ পাওয়ার চেষ্টা করছেন। তবে বর্তমানে  তিনি টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।  আইপিএল  চলাকালীন জর্ডান কক্স বিরাট কোহলির সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন। এমনকি ইংল্যান্ডের ক্রিকেটার  বিভিন্ন সময়ে কোহলিকে তাঁর অনুপ্রেরণা হিসেবেও উল্লেখ  করেছেন।

প্রসঙ্গত, আইপিএল চলাকালীন বিরাট কোহলি তাঁর ওয়ান৮ জুতোজোড়া  জর্ডান কক্সকে উপহার দিয়েছিলেন। বিরাটের কাছ থেকে বিশেষ উপহার পাওয়ার পর কক্স বলেন, ‘এটা শুধু একটা উপহার ছিল না, এটা  আমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত ছিল। ছোটবেলা থেকেই বিরাট কোহলি আমার সবচেয়ে বড় আদর্শ। তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং খেলার প্রতি ভালোবাসা প্রত্যেক তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করে।

কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুুল দিয়ে বৃদ্ধা মায়ের দেহ দুই টুকরো করল ‘গুণধর’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু