‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে কি খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে এই চর্চার মধ্যেই আইপিএলে খেলছেন ভারতের দুই তারকা ক্রিকেটার। বিরাট ময়দানে থাকলেও চোটের কারণে আপাতত বিরতিতে রয়েছেন রোহিত শর্মা। যখন তাঁদের তাঁদের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে সেই সময়ে প্রাক্তন ক্রিকেটার মুনাফ প্যাটেল বিরাট কোহলি ও রোহিত শর্মার “India-first” মানসিকতার প্রশংসা করেছেন। বলেছেন, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও কোহলি ও রোহিত একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১১ সালের ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ বলেন ভারতের হয়ে খেলাই রো-কো’র সর্বোচ্চ অগ্রাধিকার এবং আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য তারা আইপিএলও ছেড়ে দিতে পারেন।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপী জয়ী দলের সদস্য বলেছেন, “আমি সবসময় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেশকে সবার আগে রাখতে দেখেছি। তাঁরা যে অগ্রাধিকার দেখান, তা অন্য পর্যায়ের। প্রয়োজনে তাঁরা আইপিএল ছাড়তে পারেন, কিন্তু তাঁরা কখনোই ভারতীয় দল ছাড়বেন না। এই ব্যাপারটা আপনারা সবসময়ই দেখতে পাবেন।”

আরও পড়ুন: চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

কোহলি এবং রোহিত বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন।বুধবার বেঙ্গালুরুতে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ উঠেছে। অন্যদিকে মুম্বই টানা কয়েকটি ম্যাচে হেরেছে। কোহলি চোট পেলেও খেলছেন দুর্দান্ত ছন্দে। অন্যদিকে রোহিত শর্মার সমস্যাটি গুরুতর হয়ে উঠেছে। জানা গিয়েছে, চোটের কারণে তিনি মুম্বইয়ের পরবর্তী দুটি ম্যাচে, পাঞ্জাব কিংস (১৬ এপ্রিল) এবং গুজরাট টাইটান্সের (২০ এপ্রিল) বিপক্ষে খেলতে পারবেন না।

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে