মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচি: মাঠে চলছে প্র্যাক্টিস। দিব্য়ি খোশমেজাজে অনুশীলন করছেন ভারতের ক্রিকেট দলের খেলোয়াড়রা। তার মাঝেই একটি ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল ও বিরাট কোহলির মধ্যে ঝগড়া লেগেছে। শুভমনকে আঙুল উঁচিয়ে কিছু বলছেন বিরাট। তার উত্তর দিতে এগিয়ে যাচ্ছেন শুভমনও। সেই সংক্রান্ত ভিডিও এখন ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। নেটনাগরিকদের মনে প্রশ্ন, তাহলে কী শুভমনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বিরাটের? দুই ক্রিকেটারের মধ্যে সবকিছু ঠিক নেই? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পডুন: দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

 

View this post on Instagram

 

যদিও পরক্ষণে পুরো ভিডিওটি সামনে আসতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন নেটনাগরিকরা। অনুশীলন চলাকালীন বিরাট ও শুভমন নিজেদের মধ্যে প্র্যাঙ্ক করছিলেন বলেই দেখা যাচ্ছে ভিডিওতে। দুজনে অনুশীলন চলাকালীন কোনও বিষয়ে কথা বলছিলেন সেটাই অন্য়ভাবে তুলে ধরা হয়েছে ভাইরাল ভিডিও-তে। সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতের প্রস্তুতির মাঝেই সম্ভবত এই মশকরাটি হয়েছে। উল্লেখ্য, ফিল্ডিং সাজানো, কৌশল নির্ধারণ এবং প্রশিক্ষণের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করাটা এই সময়ে একটি স্বাভাবিক প্রক্রিয়া। ওয়ানডে সিরিজে গিল ভারতের নেতৃত্ব দিচ্ছেন এবং কোহলিও এই ফরম্যাটে ফিরেছেন। তাই উদ্বোধনী ম্যাচের আগে দলের প্রস্তুতিতেও এই অভিজ্ঞ ব্যাটার সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। আগামিকাল রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই খেলতে কেরলমের তিরুবনন্তপুরমে নামবেন শুভমন, বিরাটরা। তার আগেই প্র্যাক্টিস করছেন তাঁরা।

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির