চলতি আইপিএলে প্রথম শতরানের নজির গড়লেন কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গোলাপি শহরে শনিবার রাতে রেকর্ডের পর রেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের পিছনে ফেলে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে সাড়ে সাত হাজার রান করার পাশাপাশি চলতি আইপিএলে প্রথম শতরান গড়ার নজিরও তৈরি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। নান্দ্রে বার্গারের বলে সিঙ্গল নিয়েই ওই রেকর্ড গড়েন তিনি। শতরান করতে এদিন ৬৭ বল খেলেছেন কোহলি। ৯টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন।

এদিন জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগে আইপিএলে কোহলির ঝুলিতে ছিল ৭,৪৬৬ রান। সাড়ে সাত হাজারের মাইল ফলক স্পর্শ করার জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৪ রানের। কিং কোহলি ওই নয়া মাইল ফলক স্পর্শ করতে পারেন কিনা, তার দিকে নজর ছিল গোটা স্টেডিয়ামের দর্শকদের। এদিন সপ্তম ওভারের চতুর্থ বলে সিঙ্গল রান নেওয়ার সঙ্গে সঙ্গেই মাইল ফলকে পৌঁছে যান কোহলি। কার্যত আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের ক্ষেত্রে বাকিদের ব্যাটারদের তুলনায় কয়েক যোজন এগিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি যেখানে সাড়ে সাত হাজারের গণ্ডি টপকে গিয়েছেন, সেখানে দ্বিতীয় স্থানে থাকা পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানের ঝুলিতে রয়েছে ৬,৭৫৫ রান। আর্থা‍ৎ শিখরের তুলনায় সাড়ে সাতশোর বেশি রান করেছেন কোহলি।

এদিন প্রথম থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। রাজস্থানের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন। রিয়ান পরাগের বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৯ বলেই অর্ধ শতরান করেন কোহলি। চলতি আইপিএলে এতদিন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল গুজরাত অধিনায়ক শুভমন গিলের দখলে। তিনি ৮৯ রানে অপরাজিত ছিলেন। আর চলতি প্রতিযোগিতায় এদিনের আগে পর্যন্ত কোহলির সর্বোচ্চ রান ছিল ৮৩। ১৯তম ওভারে নান্দ্রে বার্গারের বলে সিঙ্গল নিয়েই শতরানে পৌঁচে যান কোহলি। এ নিয়ে আইপিএলে আটটি শতরানের মালিক হলেন কিং কোহলি।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়