অনুশীলনের সময় চোট পেলেন কোহলি, ফাইনালে খেলবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল রবিবার(৯ মার্চ) দুবায়ের মাটিতে  মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে জোরকদমে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রস্তুতি। এমন আবহে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া! অনুশীলনের সময় চোট পেলেন কোহলি। চোট পেয়ে আপাতত খেলা অনিশ্চিত হয়ে পড়ল কোহলির। অনুশীলনের সময় সেরা ব্যাটসম্যান কোহলির হাঁটুর কাছে আঘাত লাগে। তড়িঘড়ি বন্ধ করা হয় প্রশিক্ষণ। ছুটে আসেন চিকিৎসক।

কোহলির হাঁটুতে আঘাতের জায়গায় স্প্রে করেন চিকিৎসক। ক্ষত জায়গাটি ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে দেন তিনি। এরপর মাটিতে বসে পড়েন তিনি। ওই অবস্থায়ও কোহলি অনুশীলনের বাকি সময়টা পর্যবেক্ষণ করেন। সতীর্থদের পরামর্শ দেন। তাঁদের আশ্বস্ত করেন। তার চোট গুরতর নয় বলেও জানান।

এদিকে ভারতীয় শিবিরের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়। সুখবর দেওয়া হয় অনরাগীদের। এই বিবৃতিতে জানানো হয় বিরাটের চোট গুরুতর নয়। সামান্য আঘাত লেগছে তাঁর। হালকা ব্যাথাও রয়েছে। ইতিমধ্যেই চিকিৎসকেরা তার চিকিৎসা করেছেন। সুখবর হল কোহলি ফাইনাল খেলার জন্য পুরোপুরি ফিট।

উল্লেখ্য, ইতিমধ্যেই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি অনবদ্য ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এবার রবিবার ফাইনালেও দুটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। আগামীকালই দুবাইয়ের মাটিতে অগ্নিপরীক্ষা দিতে হবে ভারতকে। তবে বিরাট আছেন বলে চিন্তার পাহাড় কমতে পারে ভারতের বলে মনে করছেন অনেকেই। এর আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকেই। ক্রমাগত সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন তিনি। একের পর এক বিধ্বংসী ফর্ম দেখিয়েছেন তিনি। আর তাতেই ভারত উঠেছে ফাইনালে।

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী