চোটের কারণে মঙ্গলবারের ম্যাচে অনিশ্চিত বিরাট কোহলি

রবিবার ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলার সময়ে কুঁচকিতে চোট পেয়েছেন বিরাট।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রাক্তন অধিনায়ক (Former Indian Captain) বিরাট কোহলির (Virat Kohli)। অনেকদিন ধরেই ব্যাটে রানের খরা চলছে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজের (T-20 Series) শেষ দুই ম্যাচে মাত্র ১২ রান করেছেন। আর চোটের কারণে মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে (Kenigton Oval) প্রথম একদিনের (Firsi One Day) আন্তর্জাতিক ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন প্রাক্তন অধিনায়ক। সোমবার দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন না তিনি। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের (Indian Team Management) পক্ষ থেকে এ বিষয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টুয়েন্টি  সিরিজের শেষ ম্যাচে খেলার সময়ে কুঁচকিতে চোট পেয়েছেন বিরাট। ওই চোটে বেশ কাবু হয়ে পরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সোমবার চিকি‍ৎসকের কাছেও গিয়েছিলেন। যার ফলে ওভালে দলের অন্যান্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি। নটিংহ্যাম থেকে কেনিংটনের আসার টিম বাসে ছিলেন না। চিকি‍ৎসকের রিপোর্ট পাওয়ার পরেই কোহলিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তেমন হলে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হবে।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, ‘আগামী ১৪ জুলাই লর্ডসে (Lords) এবং ১৭ জুলাই ম্যাঞ্চেস্টারে (Manchester) সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ রয়েছে। ওই দুই ম্যাচে যাতে বিরাটকে পাওয়া যায় তা নিশ্চিত করতে মঙ্গলবার কেনিংটন ওভালে (Oval)  প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। জোর করে খেলানো হবে না।’ এদিন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টুয়েন্টি সিরিজের দল ঘোষণার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। আগামিকাল মঙ্গলবারই দল ঘোষণা হবে।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়