চলতি আইপিএলে আসতে পারবেন না আর ইডেনে, জামিন মিলল বিরাটের পা ছোঁয়া ফ্যান বয়ের  

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেটের নন্দনকানন ইডেনে বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময় বিরাটের দুরন্ত ফর্ম প্রত্যক্ষ্য করেছেন ক্রিকেটপ্রেমীরা। এদিকে প্রিয় ক্রিকেটারকে দেখে আর নিজেকে ধরে রাখতে না পেরে নিরাপত্তা বলয় ভেদ করে একেবারে মাঠের ভেতরতে ঢুকলে পড়েছিলেন এক ভক্ত। জড়িয়ে ধরেছিলেন বিরাটের পা। এক দুরন্ত ফ্যান মোমেন্টের সাক্ষী থেকেছিল গোটা ইডেন। রবিবার তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

সোমবার আবার তিনি ছাড়া পেলেন জামিনে। জামিনের আবেদন আগেই করা হয়েছিল। সোমবার তা মঞ্জুর হয়েছে। তবে জামিন হয়েছে বেশ কয়েকটি শর্তে। আদালত  কিছু শর্ত আরোপ করেছে তাঁর উপর। বলা হয়েছে, ২০২৫ সালে আইপিএল চলাকালীন ইডেন গার্ডেন্স বা তার আশেপাশের এলাকাতে যেতে পারবে না যুবক ঋতুপর্ণ পাখিরা। বিরাটকে তিনি ভগবান মনে করেন। কিন্তু ভগবানকে ছুঁতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হল তাঁকে।

ঋতুপর্ণ চলতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। রবিবার যখন তাঁকে সিজেএম আদালতে তোলা হয় সেই সময়ে ঋতুপর্ণ বলেছিলেন, ‘আমি বিরাটের ফ্যান। আমার ছোটবেলার স্বপ্ন একবার তাঁর পা ছোঁয়ার।’ এই কথা শুনে বিচারক বিজয়িতা দে তরুণ তুর্কীটিকে পরামর্শ দেন, ‘এটা কারও স্বপ্ন হতে পারে না! বিরাটের মতো হওয়ার চেষ্টা করো।’

বর্ধমানের জামালপুরের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা আরসিবির খেলা দেখতেই কলকাতায় আসেন। নিরাপত্তা বলয় ভেদ করে মাঠে ঢুকে পড়ার পরপরই তাঁকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। পরদিন ঋতুপর্ণকে গ্রেফতার করেছিল ময়দান থানার পুলিশ।  যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯ ধারায় অপরাধমূলক অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছিল।

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী