এই মুহূর্তে




৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

নিজস্ব প্রতিনিধি: চলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন দিন সিরিজের ODI ম্যাচ। আজ দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে প্রোটিয়াদের দুরমুশ করেছে কেএল রাহুল বাহিনী। ছন্দে ফিরে কেরিয়ারের ৫২ তম সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। অন্যদিকে শাহিদ আফ্রিদির সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙেছেন রোহিত শর্মা। দ্বিতীয় দিনেও একই ছন্দে বিরাট কোহলি। রাঁচির মাঠে সেঞ্চুরি করার পর রায়পুরের মাটিতেও সেই ধারা বজায় রাখলেন কিং কোহলি। পর পর দুই ম্যাচেই শতরান করেছেন বিরাট। একদিনের ক্রিকেটে ৯০ বলে ৫৩তম শতরান পূর্ণ করেছেন তিনি। আর স্বামীর নয়া রেকর্ড দেখে উচ্ছ্বসিত অনুষ্কা শর্মাও।

ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামীর ছবি পোস্ট করে ভালবাসা প্রকাশ করেছেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট। এই নিয়ে ১১ বার টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন তিনি। যা সত্যিই ক্রিকেট ইতিহাসে একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। আর স্বামীকে নিয়ে গর্বিত স্ত্রী অনুষ্কা। বিরাটের ভাল-খারাপ সবেতেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে মাঠে থেকে বিরাটকে উৎসাহিত করেন স্ত্রী অনুষ্কা। এমনকী ম্যাচে কোনও কৃতিত্ব অর্জন করলে বিরাটের চোখ শুধু তাঁকেই খোঁজে। কোনও ম্যাচে অনুষ্কা উপস্থিত না থাকতে পারলেও ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়েই স্ত্রীকে ভিডিও কল করেন বিরাট। সন্তানদের কাছে আনন্দ প্রকাশ করেন। সেই ভিডিওগুলো তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। দেশের অন্যতম বিখ্যাত পাওয়ারফুল জুটি তাঁরা। বছরের বেশিরভাগ সময়ে ছেলে-মেয়েকে নিয়ে লন্ডনেই কাটান অনুষ্কা। এখনও সন্তানদের প্রকাশ্যেও আনেননি তাঁরা। এক সময় মাঠে রান পাচ্ছিলেন না বিরাট, তখন অনুষ্কাকে অপয়া-অলক্ষ্মীও শুনতে হয়েছিল। কিন্তু সবসময়েই স্বামী্র পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। সন্তানদের মানুষ করার জন্যে এখন অভিনয় থেকেও দূরে রয়েছেন অভিনেত্রী। আর বিদেশে থেকেই স্বামীর কৃতিত্বে আবারও উৎফুল্ল হয়ে উঠলেন অভিনেত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বদলা, যশস্বীর অপরাজিত শতরানে সিংহ বধ করে সিরিজ জিতলেন রাহুলরা

ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপ খেলবে বিশ্বের মাত্র সাত দেশ, কারা তারা?

শচিন-দ্রাবিড়-কোহলিদের বিশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন রোহিত

‘গুরু’ গম্ভীর ও ‘দলপতি’ রাহুলের ভরসার মর্যাদা রাখলেন প্রসিদ্ধ কৃষ্ণ

বিশাখাপত্তনমে শতরান হাঁকিয়ে গিলক্রিস্টকে টপকে গেলেন ডি’কক, কাকে ছুঁয়ে ফেললেন?

কুলদীপ-প্রসিদ্ধের ভেল্কিতে কুপোকা‍ৎ প্রোটিয়ারা, সিরিজ জিততে রাহুলদের চাই ২৭১ রান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ