দেশের খেলা দেখতে-দেখতেই মৃ্ত্যুর কোলে ঢলে পড়েন ওয়ার্ন

অজি স্পিনারের এই হঠাৎ মৃত্যুতে হতবাক গোটা ক্রিকেট দুনিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিজের থাইল্যান্ডের ভিলাতে বসে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখছিলেন শেন ওয়ার্ন। দীর্ঘ ২৪ বছর পর পাকভূমিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছে অজি ক্রিকে দল। গত শুক্রবার থেকে শুরু হয়েছিল প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে শুরু থেকেই অজি বোলারদের চাপে রেখেছিল পাক ব্যাটসম্যানরা। কিংবদন্তি অজি স্পিনারও ঘরে বসে নিজের দেশের খেলা দেখছিলেন। জানা গিয়েছে, সেই খেলা দেখতে-দেখতে আচমকা অবচেতন হয়ে পড়েন তিনি। তারপর থেকে আর ওঠেননি প্রাক্তন এই খ্যাতনামা লেগস্পিনার। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। 

গত শুক্রবার দিনটা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবথেকে কালো দিন। সকালে কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুর পর রাতে আচমকাই না ফেরার দেশে পাড়ি দিলেন আরেক কিংবদন্তি শেন ওয়ার্ন। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন এই অজি তারকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অজি স্পিনারের এই হঠাৎ মৃত্যুতে হতবাক গোটা ক্রিকেট দুনিয়া। বিভিন্ন মহল থেকে সন্দেহপ্রকাশ করা হয়েছে। 

তবে অজি স্পিনারের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুলল থাইল্যান্ড পুলিশ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওয়ার্নের মৃত্যু সন্দেহজনক নয়। হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার মন্ত্রী মারিস পেইন বলেছেন, আমরা শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে তদন্তের পথে হাঁটব। তবে তার আগে কিংবদন্তি ক্রিকেটারের দেহ দেশে আনা হবে’। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার