দলের মিডল অর্ডার নিয়ে আক্ষেপের সুর রোহিতের গলায়

Share:

মিকস্ব প্রতিনিধি: ২০১৯-এর পর আর ভারতীয় ক্রিকেট দল মিডল অর্ডারে খেলার জন্য ভাল ব্যাটসম্যান পায়নি। বিশেষত চার নম্বর ব্যাটসম্যান হিসেবে কেউই নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। যুবরাজ সিং ছিলেন শেষ ব্যাটার, যিনি চার নম্বরে দলের ব্যাটন ধরতেন সফলভাবে। কিন্তু এখন এমন কেউ নেই, যার ব্যাটের ওপর ভরসা করতে পারবে দল। বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার নিয়ে এভাবেই আক্ষেপের সুর শোনা গেল দলের অধিনায়ক রোহিত শর্মার গলায়।

প্রায় দু’মাস পর বিশ্বকাপের আসর বসবে ভারতের মাটিতে। তার আগে দলের মিডল অর্ডার প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমাদের চার নম্বর ব্যাটার দীর্ঘদিনের সমস্যা। যুবরাজের পর আর কেউই সেভাবে এই চার নম্বরে নিজের জায়গা পাকা করতে পারেনি। অনেকদিন পর তাও শ্রেয়সকে নিয়ে আশাবাদী ছিলাম আমরা। ও চার নম্বরে ব্যাট হাতে দলকে অনেক ভাল ইনিংস উপহার দিয়েছে। কিন্তু ও চোট পেয়ে গেল তাই বেশ অনেকদিন ধরেই ও মাঠের বাইরে রয়েছে। বিগত চার-পাঁচ বছর ধরে এই সমস্যা চলছে আমাদের। অনেকেই চোট পেয়েছে। ফলে চার নম্বরে বারবার নতুন ব্যাটসম্যানদের খেলাতে হয়েছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’

প্রসঙ্গত, এই সমস্যা তখন থেকে চলে আসছে, যখন বিরাট কোহলি অধিনায়ক ছিলেন। তাই এ প্রসঙ্গেও ‘হিটম্যান’ বলেন, ‘শুধু আমার সমকালে নয়, বিরাট যখন দলেল্র অধিনায়ক ছিল, তখনও এই একই সমস্যা ছিল। বারবার চার নম্বরে খেলতে নতুনদের সুযোগ দেওয়া হয়। এদের মধ্যে অনেকে চোট পেয়ে যেত। ফলে আবারও নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়। সবাই চেষ্টা করত, কিন্তু সেই চোট ওদের বাধা হয়ে দাঁড়াতো। অনেকে তো এমনও চোট পেত যে তারা নিজেদের খেলার ছন্দই হারিয়ে ফেলত।’

আর এই একই সমস্যা এখনও চলছে ভারতের ড্রেসিং রুমে। কখনও সূর্যকুমার যাদব, কখনও ঈষান কিষাণ, তো কখনও শুভমন গিল এই চার নম্বরে এসে ব্যাট চালান। কিন্তু এখনও কেউই পাকাপাকি জায়গা করতে সক্ষম হননি। তাই বিশ্বকাপের আগে দলের মিডল অর্ডার নিয়ে এখন থেকেই চিন্তিত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান হয় কিনা, এখন সেটাই দেখার।

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?