‘আমরা এমন হতভাগা…’, নরওয়ের কাছে হারার পরে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: নরওয়ের কাছে হেরে ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। শেষ ষোলো থেকেই পাততাড়ি গোটাতে হয়েছে সেলেসাওদের। দলের হারের জন্য আগেই দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আর এবার হারের পরে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসিমেরো। জল ভরা চোখে তিনি বলেন, ‘আমরা চিরকালই সেই প্রজন্ম হিসেবে পরিচিত হয়ে থাকব যারা বিশ্বকাপ জিততে পারেনি।’

টানা তৃতীয় বিশ্বকাপ খেলা কাসিমেরো সাক্ষা‍ৎকার দিতে গিয়ে চোখের জল ঢাকতে পারেননি। কোনও ক্রমে কান্না লুকিয়ে বলেন, ‘প্রত্যেক ব্রাজিলিয়ান শিশু বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। এটা একটা স্বপ্ন। আমি তিনবার এটা করার সুযোগ পেয়েছিলাম। আমি ভাগ্যবান ছিলাম। বিশ্বকাপে আমার সতীর্থ ও আমি যৌথভাবে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা ভাল খেলেছি ঠিকই, কিন্তু দেশের অনেক মানুষকে, বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে তাকা কোটি-কোটি ব্রাজিলের সমর্থককে হতাশ করেছি।’

বিশ্বকাপের মাঝপথ থেকে ছুটি হয়ে যাওয়ায় কিভাবে সময় কাটাবেন জানতে চাওয়া হলে কাসিমেরো চোখের জল সামলে নিয়ে বলেন, ‘জীবন তো আর থেমে থাকে না, তবে এই মুহূর্তে আমি শুধু আমার পরিবার ও সন্তানদের সান্নিধ্যেই থাকতে চাই।আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু আমাদের স্বপ্ন হারিয়ে ফেলেছি। আমরা সেই প্রজন্ম যারা বিশ্বকাপ জিততে ব্যর্থ হলাম।’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের