ইনিংসে ৪৫ ওভার স্পিন বোলিং, একদিনের ক্রিকেটে নয়া ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নয়া রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টাইগারদের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে স্পিনাররা করেছেন ৪৫ ওভার। যা এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ড। শ্রীলঙ্কার রেকর্ড ভেঙেছেন ক্যারিবীয়রা। এর আগে ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। শুধু যে এক ইনিংসে স্পিনারদের দিয়ে ৪৫ ওভার বল করিয়ে নয়া রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা তাই নয়, নিজেদের রেকর্ডও  ভেঙেছেন শাই হোপরা। ২৪ বছর আগে ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে ৩৪ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন সেই রেকর্ডও ভেঙে গিয়েছে।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ক্যারিবীয় স্পিনারদের ভেল্কিতে চাপে পড়ে যায় টাইগাররা। পঞ্চম ওভারেই ফিরে যান ওপেনার সাইফ হাসান। এর পরে তাওহিদ হৃদয়ও (১২) দ্রুত ফেরেন। প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দলকে ভরসা জোগাতে পারেননি। তিনি ফেরেন ১৫ রান করে।

দলে ফেরা সৌম্য সরকার ব্যাট হাতে রুখে দাঁড়ান। ক্যারিবীয় স্পিনারদের সামনে বুক চিতিয়ে লড়াই করেন। ৮৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষের দিকে খানিকটা লড়াই করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি ৫৮ বলে ৩২ রান করে অপরাজিত থেকে যান। ক্যারিবীয় স্পিনারদের ভেল্কিতে টাইগাররা ২০০ রানের গণ্ডি পেরোতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ৯ নম্বরে নামা রিশাদ হোসেন ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন। তিনি ১৪ বলে তিনটি বিশাল ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৩৯ রান তোলেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে   সাত উইকেট হারিয়ে ২১৩ রান তোলে বাংলাদেশ। ক্যারিবীয়দের হয়ে গুড়াকেশ মোতি ১০ ওভারে ৬৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। অ্যালিক অ্যাথানেজ ১৪ রানে দুটি এবং আকিল হোসেন ৪১ রানে ২ উইকেট নিয়েছেন।

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?