Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরী সহ ১১ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এক নয়, কমপক্ষে ১১ জন ওই অভিযোগ করেছেন। তার মধ্যে এক কিশোরীও রয়েছে। যদিও ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। শুধু এটুকু জানা গিয়েছে, তিনি গয়নার ক্রিকেটার এবং বর্তমানে ক্যারিবীয় জাতীয় দলের সদস্য। তবে খোদ দেশের জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণ আর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড সভাপতি কিশোর সোয়ালো। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিষয়টি সম্পর্কে অবগত নয়। তাই কোনও মন্তব্য করতে চাই না।’

ক্যারিবীয় সংবাদমাধ্যম ‘কাইয়েটুর স্পোর্টস’ এর প্রতিবেদন অনুসারে, ‘গায়ানায় জন্ম নেওয়া ওই ক্রিকেটারের বিরুদ্ধে এক কিশোরী-সহ ১১ জন মহিলা ধর্ষণের অভিযোগ তুলেছেন। তারা দাবি করেছেন, ‘ওই ক্রিকেটার প্রলোভনের ফাঁদে ফেলে তাদের উপরে যৌন নির্যাতন চালিয়েছে। পুলিশ ও প্রশাসনের কাছে জানিয়েও সুরাহা মেলেনি।’ ধর্ষণের শিকার কিশোরী অভিযোগ করেছে, ২০২৩ সালের মার্চ মাসে পূর্ব পরিচয়ের সুবাদে অভিযুক্ত ক্রিকেটার তাকে ডেকে পাঠিয়েছিল। তার পরে গায়ানার আর্মস্টারডামে এক সামাজিক অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল। ওই অনুষ্ঠানের ফাঁকেই ছাদে নিয়ে নরপিশাচের মূর্তি ধারণ করেছিল অভিযুক্ত ক্রিকেটার। হিংস্র জানোয়ারের মতো জামাকাপড় ছিড়ে ফেলে সম্পূর্ণ নগ্ন করে ধর্ষণ করেছিল।

আর এক অভিযোগকারিণীর আইনজীবী নাইজেল হিউজ বলেছেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে গাব্বায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের  ঐতিহাসিক জয়ে অভিযুক্ত ক্রিকেটার বিশেষ ভূমিকা রেখেছিল। অস্ট্রেলিয়া থেকে ফিরে গায়ানায় তাঁকে বীরের  সংবর্ধনা দেওয়া হয়েছিল।’ দেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার কারণে ওই সময়ে অভিযোগ ধামাচাপা পড়ে গিয়েছিল। ফের নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা। অভিযুক্ত ক্রিকেটারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন