দুর্দান্ত প্রত্যাবর্তন রাসেলের, প্রথম টি টোয়েন্টিতে ইংলিশ বধ ক্যারিবীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দু’বছর বাদে দলে ফিরেই বল আর ব্যাট হাতে জ্বলে উঠলেন আন্দ্রে রাসেল। আর তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তনের সুবাদেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটে জয় পেল ক্যারিবীয়রা। ম্যাচের সেরা হয়েছেন রাসেল-ই।

মঙ্গলবার ব্রিজ টাউনে আগে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। প্রথম ৬ ওভারে দুজনে ৭৭ রান তোলেন। সপ্তম ওভারে সল্টকে (৪০) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন আন্দ্রে রাসেল। এর পরে উইল জ্যাকসকে (১৭) ফেরান আলজারি জোসেফ। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে (৩৯) সাজঘরের পথ ধরান আকিল হোসেন। বেন ডাকেট (১৪) ও হ্যারি ব্রুক (১) দ্রুত ফেরায় খানিকটা চাপে পড়ে যায় ইংলিশরা। এর পরে লিয়াম লিভিংস্টোন (২৭) ও স্যাম কারেন (১৩) খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। কারেনকে ফিরিয়ে জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। লিভিংস্টোনকে ফেরান সেই আন্দ্রে রাসেল। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। রেহান আহমেদ (১), আদিল রশিদ (০) ও টাইমালস মিল (০) দ্রুত ফিরে যান। ১৯.৩ ওভারে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই ক্যারিবীয় ওপেনার ব্র্যান্ডন কিং ও কাইল মাইয়ার্স। ১২ বলে ২২ রান করে ফিরে যান কিং। মাইয়ার্স ও শাই হোপ জুটি বেঁধে ৩৬ রান যোগ করেন। মাইয়ার্সকে (৩৫) জুটি ভাঙেন আদিল রশিদ। খানিক বাদেই সাজঘরে ফেরেন নিকোলাস পুরান (১৩)। পরের ওভারে আদিল রশিদের বলে ফিরে যান সিমরান হেইটমার (১)। ১৫তম ওভারে ক্যারিবীয় শিবিরে জোড়া ধাক্কা দেন রেহান আমেদ। পর পর দুই বলে ফিরিয়ে দেন শি হোপ (৩৬) ও রোমারিও শেফার্ডকে (০)। কিন্তু এর পরেই ইংলিশ বোলারদের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল (অপরাজিত ৩১) ও আন্দ্রে রাসেল (অপরাজিত ২৯)। সপ্তম উইকেটে দুজনে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১১ বল বাকি থাকতেই চার উইকেটে জয় হাসিল করে ক্যারিবীয়রা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই