প্রথম বলেই ছেলের হাতে ছক্কা হজম, তবুও মুখে এক গাল হাসি বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তানদের কাছে হারার মধ্যেই সুখ খুঁজে পান বাবা-মা। সন্তান টেক্কা দিলেও উজ্জ্বল হয়ে ওঠে বাবা-মায়ের মুখ। ফের একবার তেমনই দৃশ্যের সাক্ষী থাকলেন আফগানিস্তানের রাজধানী কাবুল স্টেডিয়ামে হাজির থাকা ক্রিকেট ভক্তরা। তাহলে খুলেই বলা যাক ঘটনাটি।

গত শনিবার (১৯ জুলাই) থেকে কাবুলে শুরু হয়েছে ঘরোয়া টি টোয়েন্টি লিগ, যা শপাগিজা ক্রিকেট লিগ হিসাবেই পরিচিত। ওই লিগের ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন বাবা-ছেলে। বাবা খ্যাতনামী আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। আর ছেলে হাসান ইসাখিল। মিস আইনাক নাইটসের জার্সি গায়ে নেমেছিলেন নবী। বিপক্ষের আমো শার্কসের হয়ে মাঠে নামেন তার ছেলে হাসান ইসাখিল। প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছিল আমো শার্কস। ক্রিজে ছিলেন ১৮ বছর বয়সী হাসান ইসাখিল ও শহীদউল্লাহ কামাল। নবম ওভারে চোখে রোদচশমা পরে বল করতে আসেন নবী। উল্টোদিকে ব্যাট হাতে হাসান। রাউন্ড দ্য উইকেটে বল করছিলেন নবী। আর বাবার প্রথম বলই ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন হাসান।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ছক্কা খাওয়ার পর ছেলের দিকে কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে তাকিয়ে পরের বল করতে যাচ্ছেন নবী। আর বাবার বলে ছক্কা হাঁকানো হাসান তখন বিশ্বজয়ীর মতো চুইংগাম চিবোচ্ছেন। বাবার প্রথম বলে ছক্কার মারার পর দুটি ডাবল ও একটি সিঙ্গেলে আরও ৫ রান নিয়েছেন ইসাখিল। আরেকটি সিঙ্গেল নিয়েছেন শহীদউল্লাহ। তবে ছেলের হাতে ছক্কা খেলেও শেষ হাসি হেসেছেন বাবা-ই। ইসাখিলের দল আমো শার্কসকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছে নবীর মিস আইনাক নাইটস।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ