কোন স্ট্র্যাটেজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়? গিলকে পরামর্শ সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি : আর মাত্র ৫ দিন পর ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করতে নামবে নিউ ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে কীভাবে খেললে জয় মিলবে, সেই নিয়ে গিলকে টিপস দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ফলে ব্যাটসম্যান হিসেবে একটা চাপ রয়েছে। পাশাপাশি রয়েছে অধিনায়কত্বের চাপ। সবদিক সামাল দিয়ে লড়াই জয় রীতিমত চ্যালেঞ্জের শুভমন গিলের কাছে। বিদেশের মাটিতে শুভমনের ফল খুব ভালো নয়। ফলে লড়াইটা কঠিন। কিন্তু কোন স্ট্র্যাটেজিতে খেললে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব তারই পরামর্শ দিলেন প্রিন্স অফ ক্যালকাটা।

প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, টপ অর্ডারে এবং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য ব্যাটিং আরও ধারালো করতে হবে। বলের লাইন দেখে খেললেই হবে না। নজর রাখতে হবে স্যুইং-এ। নতুন বলের সিমও আলাদা হবে। অনেক সময় কম স্কোরের মুহূর্তে ২২ গজে দাঁড়িয়ে নতুন বল খেলতে হতে পারে। সেই জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে।

ব্যাটিং-র দিকে মজবুত করতে বলার পাশাপাশি ডিফেন্সের দিকেও কড়া নজর রাখার পরামর্শ দিয়েছে সৌরভ। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা সহ একাধিক ব্যাটসম্যান বিদেশের মাটিতে সফল হতে না পারার পিছনে দায়ী ডিফেন্সের অভাব। সঠিক ডিফেন্সের অভাবেই ব্যর্থ হয়েছেন তাঁরা। তাই ইংল্যান্ডের মাটিতে জয় পেতে চাইলে ডিফেন্সকে অনেক শক্তিশালী করতে হবে।অফস্টাম্পের বাইরের ডেলিভারি ছাড়তে শিখতে হবে বলেও জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক।

শুভমনের জন্য শুভকামনাও জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। শুভমন একজন টপ অর্ডারের ব্যাটসম্যান। খুব ভালো খেলা হবে। নতুন বল প্রথম প্রথম খেলা খুব সমস্যার হয়। ১০০ রানে ২ উইকেট, ২০ রানে ৪ উইকেটের মধ্যে ফারাক রয়েছে। সবদিক দেখে শুনে খেলার পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল