“ছোটরা কি শিখবে?”, বিশ্বকাপ বিতর্কে চাঞ্চল্যকর মন্তব্য পাক অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে  ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। টুর্নামেন্টের বাকি ম্যাচ খেললেও পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে তাদের দেশের খেলোয়াড়রা ১৫ ফেব্রুয়ারু কলম্বোতে ভারতের মুখোমুখি হবে না। এই নিয়েই যত বিতর্কের সূত্রপাত।   আরও এক খবর সামনে এসেছে। জানা গিয়েছে, খেলোয়াড়দের সঙ্গে কথা না বলেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে দলের অন্দরে বেড়েছে ক্ষোভ। একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পাক অধিনায়ক সালমান আলী  আঘাকে। এই বিতর্ক নিয়েই এবার মুখ খুলেছেন পাক অধিনায়ক। তিনি জানিয়েছেন,  ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটকে ঘিরে যা বিতর্ক হচ্ছে সেই জায়গা থেকে তিনি নিজেকে দূরে রাখবে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছানোর জন্য বাকি গ্রুপ ম্যাচগুলি জয়ের দিকে  মন দেবেন। 

প্রসঙ্গত,  ২০০৯ সালে প্রথম এবং শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। চলতি বছরে বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ম্যাচ বয়কট বিতর্কের মধ্যে টুর্নামেন্টে খেলার বিষয়ে ক্যাপ্টেন সালমান খান বলেন, “আমরা এই বিষয়টিকে  উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি। দল হিসেবে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি না বা বাইরে কী ঘটছে সেদিকে মনোযোগ  দিই না। আমি বিশ্বাস করি এটাই সর্বোত্তম পন্থা। আমাদের এই সব এড়িয়ে কেবল আমাদের খেলার উপর মনোযোগ দেওয়া উচিত!”  

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার মুখোমুখি হবে সূর্যরা, কেমন হবে ভারতের প্রথম একাদশ

গত সেপ্টেম্বর থেকে, ভারতীয় ক্রিকেট দলগুলি পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে  হাত না মেলানোর পন্থা অবলম্বন করেছে। পাহেলগাঁও হামলার প্রতিবাদ জানাতেই ভারতীয় টিম এই সিদ্ধান্ত নেয়। এমনকি মেয়েরাও এই পথ নেয়। একই কাজ করতে দেখা যায় ভারতের খুদে খেলোয়াড়দেরও। ভারতের  এই সিদ্ধান্ত নিয়ে সালমান আঘা বলেন, “আমরা এতে ক্ষুব্ধ নই। তবে এটি খেলার জন্য ভালো নয়। এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়।” তিনি আরও বলেন, “আমি যখন ছোট ছিলাম, তখন খেলোয়াড়দের সবসময় দেখতাম খেলা উন্নত করার জন্য যা করা প্রয়োজন তা-ই করতে। আমরা কিছুটা হলেও রোল মডেল। আমরা যদি এইরকম আচরণ করি, তাহলে  ছোটরা কি শিখবে এবং তাদের অনুসরণ করবে। তাই, আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়।”  

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের