কবে ফিরতে চলেছেন কোর্টে, নিজেই জানালেন ফেডেরার

চোটের জন্য অনেকদিন ধরেই কোর্টের বাইরে রয়েছেন। তাঁকে ছাড়াই হয়ে যাচ্ছে একের পর টেনিস টুর্নামেন্ট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চোটের জন্য অনেকদিন ধরেই কোর্টের বাইরে রয়েছেন। তাঁকে ছাড়াই হয়ে যাচ্ছে একের পর টেনিস টুর্নামেন্ট। কিন্তু তা সত্ত্বেও নিজের ওপর আত্মবিশ্বাস এবং আস্থাটা হারাননি রজার ফেডেরার। কিংবদন্তি এই টেনিস তারকা ফের ফিট হয়ে কোর্টে প্রত্যাবর্তন করার জন্য দিন গুণছেন। কিন্তু কবে সেই দিন আসবে সেটা ফেডেক্সের নিজেরও জানা নেই। তবে সুইস তারকা আগামী বছর কোর্টে ফেরার লক্ষ্য স্থির করেছেন। 

নিজের দেশের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আমি কবে, কখন এবং কীভাবে ফিরব সেটা জানি না। মোটামুটিভাবে বলতে পারি সামনের বছর ফেরাই হল আমার প্রধান লক্ষ্য। চোটের অবস্থা কী দাঁড়ায় এবং কতটা সেরে উঠতে পারি সেটা দেখার জন্যই অপেক্ষা করে রয়েছি। হ্যাঁ, এখন আগের থেকে অনেকটাই সেরে গিয়েছে চোট। বাকিটা সারতেও খুব এখটা সময় লাগবে না। আগামী তিন-চার মাস খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা ছাড়িনি।’ 

আসন্ন অগাস্ট মাসে ৪১ বছরে পা দেবেন ফেডেরার। তাই প্রত্যাবর্তন করলেও বয়স কতটা সঙ্গে সেটা নিয়েও সংশয় থাকছে। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের