কোথায় হবে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ? শ্রীলঙ্কা-পাকিস্তান বাদে বিকল্প দুটি জায়গা বেছেছে আইসিসি

Share:

নিজস্ব প্রতিনধি: ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে চায় না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। যদিও আইসিসি সরকারি ভাবে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি। তবে সূত্রের খবর, বাংলারদশের দাবির কথা মাথায় রেখে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা বাংলাদেশের ম্যাচগুলির বিকল্প কেন্দ্র বেছে রেখেছে দুটি। তবে সেই জায়গা  পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা নয়।

বাংলাদেশ ভারতের মাটি থকে ম্যাচ সরানোর দাবি জানানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি বলেছিলেন  তাঁরা বাংলাদেশের ম্যাচগুলি তাঁদের দেশে আয়োজন করতে পারেন। তবে সূত্রের খবর আইসিসি  এমনটা কিছুই ভাবছে না। শ্রীলঙ্কা বা পাকিস্তান নয় বরং ভারতেই হবে মুস্তাফিজুরদের ম্যাচ।  কলকাতা এবং মুম্বইয়কে বাদ দিয়ে আইসিসির   প্রাথমিক ভাবে  চেন্নাই এবং তিরুঅনন্তপুরমের নাম ভেবে রেখেছে।  অর্থাৎ বাংলাদেশকে খেলতে হবে সেই ভারতেই আসতে হবে।

আরও পড়ুন:  কোহলির চওড়া ব্যাটে ভর করে কিউইদের হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

 যত ঘটনার সূত্রপাত  মুস্তাফিজুরকে নিয়ে। আইপিএলে তাঁকে দলে নিয়েও বাদ দেওয়া হয়েছে। নেপথ্যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের খুন ও নির্যাতন। ভারতের বাংলাদেশের তারকাকে না খেলানোর দাবি জোড়াল হয়। হিন্দু ধর্মগুরুরা খেলা ভণ্ডুল করে দেওয়ার হুঁশিয়ারিও দেয়। তারপরেই কেকেআর থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজুরকে। বিসিসিআই-এর এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ। সে দেশে নিষিদ্ধ করা হয় আইপিএল-এর সম্পরচার। তারপর ভারতের মাটিতে  টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার দাবি জানায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে। তবে বাংলাদেশের দাবি মানতে নারাজ আইসিসি। শোনা যাচ্ছে, আইসিসি এবং বিশ্বকাপের আয়োজক হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে। জানা যাচ্ছে, নিয়ে যাওয়া হতে পারে বাংলাদেশের ম্যাচগুলি চেন্নাই এবং তিরুঅনন্তপুরমে।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের