দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবারের হকি বিশ্বকাপে সুদীর্ঘ ৪৮ বছরের খরা কাটবে ভারতের?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ভারত শেষবার বিশ্বকাপ হকি চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৭৫-য়ে। সে বছর হকি বিশ্বকাপের আসর বসে কুয়ালামপুরে। এবার ঘরেই বসছে বিশ্বকাপের আসর। চেনা দর্শক। ঘরের মাঠে যে কোনও প্রতিযোগিতার আসর বসলে চাপ একটু থাকে। কিন্তু সেই চাপ কাটিয়ে দেয় সমর্থকদের চিৎকার। এবারের হকি বিশ্বকাপকে কেন্দ্র করে একটা প্রশ্ন ঘুরতে শুরু করেছে – ভারত কী এবার চ্যাম্পিয়ন হতে পারবে?

৪৮ বছর আগে ১৫ মার্চ বিশ্বকাপ হকির ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ম্যাচের ফলাফল ২-১। জয়সূচক গোলটি করেন ধ্যানচাঁদের ছেলে অশোক কুমার। ১৯৭১ এবং ১০৭৩-য়ে বিশ্বকাপ হকিতে ভারতকে ব্রোঞ্জ এবং রূপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

১৯৭৩-য়ের ঘটনা এখনও মনে আছে অশোক কুমারের। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মনে পড়লে খুব কষ্ট লাগে। দুই অর্ধে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বিপি গোবিন্দ একটি পেনাল্টি মিস করেন। ফলে নেদারল্যান্ডস সে বছর জিতে যায়।

তবে ১৯৭৫-য়ের হকি ফাইনাল চিরস্মরণীয় হয়ে থাকবে। একটার পর একটা ধাপ অতিক্রম করে আমরা পৌঁছয় ফাইনালে। ফাইনালে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে খেলত হবে, সেটা শোনার পর কেউ গিয়েছিল মন্দির, কেউ মসজিদে। সবার একটাই প্রার্থনা ছিল – ভারত যেন চ্যাম্পিয়ন হয়। ফাইনালে স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় কাঁধে-কাঁধ মিলিয়ে খেলেছে। ম্যাচ শেষের লম্বা বাঁশি বাঁজতেই আমরা উচ্ছ্বাসে মেতে উঠি।

ওড়িশায় আসন্ন বিশ্বকাপে সেই খরা কাটবে কি না, সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ